শিরোনাম
◈ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত পোশাকশিল্প, অস্থিরতা কাটবে কবে? ◈ রাজধানীতে ই-রিকশা চলাচলে নতুন নিয়ম, কারা পাবেন লাইসেন্স? ◈ উখিয়ার গাছপালাহীন পাহাড়ে ফিরেছে সবুজ, বাড়ছে বন্য প্রাণীর আনাগোনা ◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ১০:০৬ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জমি নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর

জমি ও স্থাবর সম্পত্তি নিবন্ধনে নতুন বাজারমূল্য নির্ধারণ পদ্ধতি আগামী ১ জানুয়ারি থেকে সারাদেশে কার্যকর হচ্ছে। এ লক্ষ্যে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের জন্য মৌজাভিত্তিক ও শ্রেণিভিত্তিক জমির বাজারমূল্য নির্ধারণের কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে নিবন্ধন অধিদপ্তর।

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কমিটিগুলোকে নতুন বাজারমূল্যের তালিকা প্রস্তুত করে নিবন্ধন মহাপরিদর্শকের কাছে পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে এ কাজ সম্পন্ন করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, গত ১০ নভেম্বর সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধিত বিধিমালায় বাজারমূল্য নির্ধারণ কমিটির কাঠামো ও মূল্য নির্ধারণ পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

Advertisement

নতুন বিধিমালা অনুযায়ী, বিভাগীয় ও জেলা পর্যায়ের বাজারমূল্য নির্ধারণ কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলার জেলা রেজিস্ট্রার। উপজেলা কমিটির সদস্য-সচিব থাকবেন সংশ্লিষ্ট উপজেলার সাব-রেজিস্ট্রার।

অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ সালের জন্য নির্ধারিত স্থাবর সম্পত্তির শ্রেণিভিত্তিক বাজারমূল্য তালিকার কার্যকারিতা আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। ফলে নতুন মূল্য তালিকা নির্ধারণ ও অনুমোদনের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা প্রয়োজন।

এ অবস্থায় দেশের সব বিভাগ, জেলা ও উপজেলার স্থাবর সম্পত্তির মৌজা ও শ্রেণিভিত্তিক বাজারমূল্য নির্ধারণ করে তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এসব তালিকা মহাপরিদর্শক, নিবন্ধনের কাছে পাঠাতে হবে। অনুমোদিত নতুন মূল্য তালিকা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে একযোগে সারা দেশে কার্যকর হবে।

নির্দেশনায় জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের জরুরি ভিত্তিতে এ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। এ জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে এবং পত্র যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

গত ১০ নভেম্বর জারি করা সংশোধিত বিধিমালায় জমির বাজারমূল্য নির্ধারণে আগের নিবন্ধিত দলিলের মূল্য ছাড়াও স্থানীয় বাজারদর, সাম্প্রতিক কেনাবেচা, জমির অবস্থান, যোগাযোগ ও অবকাঠামোগত সুবিধা এবং গণশুনানিতে পাওয়া তথ্য বিবেচনার বিধান করা হয়েছে। একই মৌজার বিভিন্ন বৈশিষ্ট্যের জমির জন্য একাধিক ক্লাস্টার করে পৃথক বাজারমূল্য নির্ধারণের সুযোগ রাখা হয়েছে।

নতুন ব্যবস্থায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তিন স্তরের কমিটি জমির বাজারমূল্য নির্ধারণ করবে। আগে জেলা রেজিস্ট্রারের নেতৃত্বাধীন কমিটি এ দায়িত্ব পালন করত।

  • সর্বশেষ