শিরোনাম
◈ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুযোগ উরুগুয়ের সাম‌নে ◈ অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি ◈ বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস? ◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ ◈ ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ইন্দিরা গান্ধীর রাগের ভয়ে অস্থির থাক‌তেন সনিয়া, রাজীব বলতেন, ‘মা ঠিক হয়ে যাবেন’ ◈ বাংলাদেশ ব্যাংকে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি চাকরিতে বড় নিয়োগের উদ্যোগ, শূন্য পদ ৫ লাখ ২১ হাজারের বেশি

মনিরুল ইসলাম : দেশের সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দপ্তরগুলোতে জনবল সংকট নিরসনে বড় ধরনের নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার। অনুমোদিত ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি পদের বিপরীতে বর্তমানে শূন্য রয়েছে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ। এসব শূন্য পদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আজ মঙ্গলবার ১০ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মাছুম মোস্তফার এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত বছরের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ প্রতিবেদনে সরকারি চাকরির অনুমোদিত পদের সংখ্যা উল্লেখ করা হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে শূন্য পদের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৯২২টি।

অর্থাৎ সরকারি চাকরির মোট অনুমোদিত পদের প্রায় ২৬ দশমিক ২৭ শতাংশই বর্তমানে শূন্য রয়েছে। বিপুলসংখ্যক পদ খালি থাকায় বিভিন্ন সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে জনবল সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে শূন্য পদ পূরণকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।

Advertisement

প্রতিমন্ত্রী তাঁর লিখিত জবাবে জানান, সরকারের কর্মপরিকল্পনার অন্যতম লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে প্রায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ সম্পন্ন করা। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সর্বশেষ নিয়োগ পরিস্থিতি এবং শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।

একই সঙ্গে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদের বিপরীতে ধাপে ধাপে জনবল নিয়োগ নিশ্চিত করতে সময়াবদ্ধ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার মাধ্যমে পর্যায়ক্রমে এই নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগে এ-সংক্রান্ত নিয়োগ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। শূন্য পদ পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

  • সর্বশেষ