শিরোনাম
◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি ◈ ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তরেই দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর ◈ মক্কা চুক্তিতে এই মুহূর্তে কোনো দেশকে নেওয়া হচ্ছে না, জানাল পাকিস্তান ◈ পে-স্কেলের গেজেট যে কোনো সময়, কার বেতন কত হলো? ◈ সায়মা ওয়াজেদ পুতুল যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন  ◈ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ◈ ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১২ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘে ভারতীয় সাংবাদিকের প্রশ্ন, জবাবে যা বললেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিয়ে‌ছেন বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী এক বছর এ দায়িত্ব পালন করবেন তি‌নি।

দায়িত্ব নেওয়ার পর ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখানে কোনো জাতীয় প্রাতিষ্ঠানিক প্রতিনিধি হিসেবে আসিনি। এটি সম্পূর্ণ আলাদা একটি বিষয়। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, প্রশ্ন তৈরি করুন এবং আজ একজন উপস্থাপক হিসেবে আমার সাথে যোগাযোগ করুন। যদি কোনো প্রাসঙ্গিক বিষয় থাকে, আমি তো এখনো পররাষ্ট্রমন্ত্রী, আমি আপনাদের সাথে আলাদাভাবে কথা বলব, ঠিক আছে?

খলিলুর রহমান বলেন, আমি মহাসচিবের (UN80) প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে যাব। আমি বিশ্বাস করি, আমি এই জায়গায় একজন পুরনো মানুষ। আমি এই সংস্থাটিকে প্রতিনিধি (ডেলিগেট) হিসেবে দেখেছি। আবার কর্মী (স্টাফ মেম্বার) হিসেবেও দেখেছি। তাই সম্ভবত আমি বলব, আমি এটি ৩৬০ ডিগ্রি কোণ থেকে প্রত্যক্ষ করেছি।

মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বে খ‌লিলুর রহমান আনুষ্ঠানিকভাবে শপথ নেন। বাংলাদেশ সময় রাত ৯টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বের পর ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে শপথ নেন খ‌লিলুর রহমান। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হন।

  • সর্বশেষ