শিরোনাম
◈ জিরো পয়েন্ট থেকে সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক ◈ অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী ◈ অসুস্থ টুকুকে দেখতে হাসপাতালে রিজভী ◈ ছিনতাই-চাঁদাবাজিতে নাজুক আইনশৃঙ্খলা: সংসদে যৌথ অভিযানের জোর দাবি ◈ বঙ্গোপসাগর-আন্দামান ঘিরে চীন-ভারতের সঙ্গে নতুন ভূরাজনৈতিক সমীকরণ, মিয়ানমারের দাওয়েই বন্দরে রাশিয়ার প্রবেশ ◈ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, তিন পুলিশসহ কয়েকজন আহত ◈ সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ভারতের বড় ধাক্কা, চুক্তি কার্যকর রাখার রায় আন্তর্জাতিক আদালতের ◈ বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর ◈ বি‌লিয়ন ডলার খরচ ক‌রে বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? ◈ এশিয়ান গেমসের অব্যবস্থার দায় পি‌সি‌বির চেয়ারম‌্যান মহ‌সিন নকভির ঘাড়ে

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী

সপ্তাহের শেষ কর্মদিবসে সাতসকালে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের প্রথম কর্মসূচি মন্ত্রিপরিষদ বিভাগে খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত বৈঠকে অংশ নেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয় থেকে এই অনুষ্ঠানে যোগ দিতে গাড়িবহর না নিয়ে পায়ে হেঁটে রওনা হন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে সচিবালয়ের পাশের ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের ভেতর থেকে দক্ষিণ দিকের মূল গেট দিয়ে বের হন। সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্য ছাড়া ব্যক্তিগত কর্মকর্তা, প্রেস উইংয়ের সদস্যরা ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে যোগ দিতে যাওয়ার সময় পথচারীরা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তিনিও হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।

  • সর্বশেষ