শিরোনাম
◈ জিরো পয়েন্ট থেকে সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক ◈ অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী ◈ অসুস্থ টুকুকে দেখতে হাসপাতালে রিজভী ◈ ছিনতাই-চাঁদাবাজিতে নাজুক আইনশৃঙ্খলা: সংসদে যৌথ অভিযানের জোর দাবি ◈ বঙ্গোপসাগর-আন্দামান ঘিরে চীন-ভারতের সঙ্গে নতুন ভূরাজনৈতিক সমীকরণ, মিয়ানমারের দাওয়েই বন্দরে রাশিয়ার প্রবেশ ◈ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, তিন পুলিশসহ কয়েকজন আহত ◈ সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ভারতের বড় ধাক্কা, চুক্তি কার্যকর রাখার রায় আন্তর্জাতিক আদালতের ◈ বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর ◈ বি‌লিয়ন ডলার খরচ ক‌রে বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? ◈ এশিয়ান গেমসের অব্যবস্থার দায় পি‌সি‌বির চেয়ারম‌্যান মহ‌সিন নকভির ঘাড়ে

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪১ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

অসুস্থ টুকুকে দেখতে হাসপাতালে রিজভী

মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-এর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল-এ গেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন টুকুকে দেখতে যান রিজভী। এ সময় তিনি অসুস্থ এই জ্যেষ্ঠ নেতার সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত কথা বলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসকরা রিজভীকে মন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন। তারা জানান, টুকুর চিকিৎসা নিবিড় পর্যবেক্ষণে চলছে এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন-সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাসপাতালে উপস্থিত নেতারা প্রবীণ এই রাজনীতিকের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। তারা আশা প্রকাশ করেন, শিগগিরই তিনি সুস্থ হয়ে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে পারবেন।

  • সর্বশেষ