শিরোনাম
◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৩ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ঘুস নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও পলাতক থাকার অভিযোগে পুলিশের ৭ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

তারা হলেন— ডিবির সাবেক যুগ্ম কমিশনার সঞ্চিত কুমার রায়, তিনি ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত। ডিএমপির সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার, যিনি ২০২৪ সালের ১৮ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত। রংপুর জেলার সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান, তিনি ২০২৫ সালের ৯ জানুয়ারি থেকে অনুপস্থিত। অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে সুপারনিউমারারি পদোন্নতিপ্রাপ্ত) হাফিজ আল ফারুক, তিনি ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে অনুপস্থিত। বিজ্ঞপ্তিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

এদিকে, নেত্রকোনা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রোকনুজ্জামান একজনকে এসআই পদে চাকরি দেওয়ার শর্তে ১৭ লাখ টাকা দাবি করেন। তার অ্যাকাউন্টে সব মিলিয়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকা নেন। কিন্তু ওই ব্যক্তির চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলেও দেননি।

পরবর্তীতে ভুক্তভোগী অভিযোগ করলে তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে অব্যহতি দেওয়া হয়েছে। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার মো. রাশেদুল ইসলাম ২০২৫ সালের ৯ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত এবং পুলিশ স্টাফ কলেজের এএসপি মো. হাবিবুল্লাহ দালাল ২০২৫ সালের ২২ জানুয়ারি ছুটি নিয়ে কর্মস্থলে যোগ দেননি। নির্ধারিত সময়ে কাজে যোগদান না করা এ দুজনকেও বরখাস্ত করা হয়েছে।

 

  • সর্বশেষ