শিরোনাম
◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ বন্যার পর কেন চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছে ক্ষতিপূরণ চাইছে নেপাল? ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে শেয়ারবাজারে বড় পতন, বাড়ছে সরকারি বন্ড বিক্রি ◈ ইং‌লিশ লিগের ক্লাবগুলোর ট্রান্সফার ফি, সবার উপ‌রে ম‌্যানচেস্টার সি‌টি ◈ পোশাক রপ্তানির সমস্যা সমাধানে রাষ্ট্রপতির আশ্বাস ◈ কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী ◈ ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি : সংসদে প্রতিমন্ত্রীর আশ্বাস ◈ সৌদি আরবে মার্কিন নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৯ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে চেতনানাশক প্রয়োগে সা‌ড়ে ৩ লাখ টাকা নি‌য়ে উধাও,পু‌লিশী অ‌ভিযা‌নে এক ম‌হিলা গ্রেপ্তার

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে চেতনানাশক  প্রয়োগ করে এক ম‌হিলার কাছ থেকে ৩ লাখ ৪৫ হাজার টাকা উধাও হওয়ার ঘটনায় অ‌ভিযুক্ত মোহছেনা বেগম (৩৫) নামে এক ম‌হিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে ব‌লে থানার অপা‌রেশন অ‌ফিসার (এসআই )‌ মোঃ আ‌রিফ হো‌সেন বুধবার সন্ধ‌্যায় স্থানীয় সংবাদমাধ‌্যমে এ তথ‌্য জানান। তার আ‌গে মঙ্গলবার দিবাগত রাত বুধবার (২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহছেনা বেগম বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমেনা বর বাড়ির রবিউল আলমের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই দুপুর ১টার দিকে বাঁশখালী পৌরসভার জিএস প্লাজায় অব‌স্থিত প্রাইম ব্যাংক থে‌কে ভুক্তভোগী রাবেয়া খাতুন (৫৭) ব্যাংক থেকে উত্তোলন করা ৩ লাখ ৩৬ হাজার টাকা উ‌ত্তোলন ক‌রে এবং সা‌থে থাকা আরও ৯ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে বের হন।

অভিযোগ রয়েছে, জিএস প্লাজার সামনে আসার পর মোহছেনা বেগম, তার সহযোগী রবিউল (৪৫) ও অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ভুক্তভোগীর নাক-মুখে চেতনানাশক বা ‘শয়তানের নিঃশ্বাস’ জাতীয় কোনো পদার্থ প্রয়োগ করেন। এতে তিনি দিশেহারা হয়ে পড়লে অভিযুক্তরা তাকে নিয়ন্ত্রণে নিয়ে তার কাছে থাকা ৩ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগীর দেওয়া তথ্য, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে বিষয়টি বাঁশখালী থানায় জানানো হলে পুলিশ অভিযান শুরু করে।

বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় একজন নারীকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি যাওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে।

  • সর্বশেষ