শিরোনাম
◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ বন্যার পর কেন চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছে ক্ষতিপূরণ চাইছে নেপাল? ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে শেয়ারবাজারে বড় পতন, বাড়ছে সরকারি বন্ড বিক্রি ◈ ইং‌লিশ লিগের ক্লাবগুলোর ট্রান্সফার ফি, সবার উপ‌রে ম‌্যানচেস্টার সি‌টি ◈ পোশাক রপ্তানির সমস্যা সমাধানে রাষ্ট্রপতির আশ্বাস ◈ কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী ◈ ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি : সংসদে প্রতিমন্ত্রীর আশ্বাস ◈ সৌদি আরবে মার্কিন নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৮ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোরেলগঞ্জে বজ্রপাতে আপন দুই ভাইয়ের একসঙ্গে মৃত্যু

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার :বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে আপনদুই ভাই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের পেছনের মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন—শৌলখালী গ্রামের মনিরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)। তারা আপন দুই ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুই ভাই একসঙ্গে মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ইয়াদ জানান, দুই ভাই মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতের শিকার হন। তাদের মৃত্যুতে দুই পরিবারের প্রতি উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। প্রয়োজনে নিহতদের পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, নিহতদের খবর পেয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ