শিরোনাম
◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৩৪ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৩৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইং‌লিশ লিগের ক্লাবগুলোর ট্রান্সফার ফি, সবার উপ‌রে ম‌্যানচেস্টার সি‌টি

‌স্পোর্টস‌ ডেস্ক: আ‌গের বা‌রের ম‌তো এবারও দলের শক্তি বাড়াতে কাড়ি কাড়ি অর্থ খরচ করেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। তাতে টানা দ্বিতীয় মৌসুমে গ্রীষ্মের দলবদলে ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়েছে তারা। ইউরোপে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টায় শেষ হয় এই পর্বের দলবদল। প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এবার ফুটবলার কেনায় মোট খরচ করেছে ৩৪৬ কোটি পাউন্ড। শেষ কয়েক ঘণ্টায় বেশ বড় অঙ্কের কয়েকটি ট্রান্সফার ফির দেখা মেলে।

চেলসি থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এন্সো ফের্নান্দেসকে সাড়ে ১২ কোটি পাউন্ডে কিনেছে ম্যানচেস্টার সিটি, যা ব্রিটিশ ট্রান্সফার ফির যৌথ রেকর্ড। এদিন এভারটন থেকে সেনেগালের উইঙ্গার ইলিমান এনজাইকেও দলে টেনেছে সিটি, গণমাধ্যমের খবর মতে এজন্য তাদের খরচ হয়েছে সাড়ে ছয় কোটি পাউন্ড।

গত বছরের গ্রীষ্মের দলবদলে প্রিমিয়ার লিগের ২০ ক্লাবের মোট খরচ প্রথমবারের মতো স্পর্শ করে ৩০০ কোটির মাইলফলক। পাঁচ বছর আগে যে অঙ্কটা ছিল কেবল ১১৩ কোটি পাউন্ড।

বিশ্বকাপজয়ী ফুটবলার ফের্নান্দেস ছাড়াও, এবার আরও তিন জনের ট্রান্সফার ফি ১০ কোটি পাউন্ড ছাড়িয়েছে।

Advertisement

নটিংহ্যাম ফরেস্ট থেকে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে সিটি, অ্যাস্টন ভিলা থেকে ইংলিশ উইঙ্গার মর্গ্যান রজার্সকে ১১ কোটি ৭০ লাখ পাউন্ডে চেলসি এবং পিএসজি থেকে ফরাসি ফরোয়ার্ড বাহডলে বাহকোলাকে প্রাথমিকভাবে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে লিভারপুল দলে টেনেছে।

টটেনহ্যাম হটস্পারও এবার নিজেদের ট্রান্সফার ফির রেকর্ড ভেঙেছে; নিউক্যাসল ইউনাইটেড থেকে ১০ কোটি পাউন্ডের কাছাকাছি মূল্যে ইতালিয়ান মিডফিল্ডার সান্দ্রো তোনালিকে কিনেছে তারা।

প্রিমিয়ার লিগের ইতিহাসে ক্লাবগুলোর সবচেয়ে বেশি দামে খেলোয়াড় কেনার ১১টির মধ্যে চারটিই এবার দেখা মিলল- ফের্নান্দেস, অ্যান্ডারসন, রজার্স ও বাহকোলা।

স্কোয়াড পুনর্গঠনে সবচেয়ে বেশি খরচ করেছে ম্যানচেস্টার সিটি, ৪৫ কোটি ৮০ লাখ পাউন্ড। চেলসির খরচ ৩৪ কোটি ৯০ লাখ পাউন্ড।

টানা গত দুই মৌসুমে অবনমন অঞ্চলের দুয়ারে থেকে কোনোরকমে বেঁচে যাওয়া টটেনহ্যাম হটস্পার এবার দলের শক্তি বাড়াতে ব্যস্ত সময় পার করেছে। তৃতীয় সর্বোচ্চ ৩০ কোটি ৩০ লাখ পাউন্ড খরচ করেছে তারা।

ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, প্রিমিয়ার লিগে উঠে আসা তিন দল ইপ্সউইচ টাউন, কভেন্ট্রি সিটি ও হাল সিটিও প্রতিপক্ষদের শক্ত চ্যালেঞ্জ জানাতে দলের শক্তি বাড়িয়েছে। এই তিন দলের মিলিত মোট খরচ ৪০ কোটি পাউন্ড।

  • সর্বশেষ