শিরোনাম
◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ০৮:৪১ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ০৮:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু এবং একজন নিখোঁজ

সরওয়ার আজম মানিক কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পালংখালী খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু এবং একজন নিখোঁজ রয়েছে।

নিখোঁজ শিশুটির সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরিদল।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পালংখালী খালে টেকনাফ উপজেলার চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কয়েকজন শিশু মাছ ধরতে যায়। এক পর্যায়ে মোহাম্মদ সাবের ও ইমতিয়াজ নামের দুই শিশু বৃষ্টিতে পাহাড়ী ঢলের পানিতে ভেসে যায়। পরে স্থানীয়রা খবরটি শোনার পর ঘটনাস্থল থেকে কিছু দূর থেকে মোহাম্মদ সাবের’কে মৃত অবস্থায় উদ্ধার করলেও অপরজনের সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে অবহিত হওয়ার ফায়ার সার্ভিসের একটি দল রাত ১০ টা পর্যন্ত খালটির বিভিন্ন স্থানে উদ্ধার তৎপরতা চালিয়েও খোঁজ মিলেনি।

মৃত মোহাম্মদ সাবের (৯) টেকনাফ উপজেলার চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জোবায়েরের ছেলে।

ঘটনায় নিখোঁজ মোহাম্মদ ইমতিয়াজ (৭) একই ক্যাম্পের বি-৫ ব্লকের বাসিন্দা কালা মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, ঘটনার থেকে নিখোঁজের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল। মঙ্গলবার রাত ১০ টার পর উদ্ধার অভিযান সাময়িক বন্ধ থাকলেও বুধবার সকাল থেকে আবারও শুরু হয়। বিকাল ৪ টা পর্যন্ত নিখোঁজের সন্ধান মিলেনি। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মিদের পাশাপাশি চট্টগ্রাম থেকে আসা বিভাগীয় ডুবুরি দলের সদস্যরাও যোগ দিয়েছেন।

নিখোঁজ রোহিঙ্গা শিশুর সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ