মনিরুল ইসলাম : সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার ২ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।
এর আগে, মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়া শেষে তার দেশে ফেরা ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
জানা গেছে, চিকিৎসাকালীন সময়ের পুরোটা জুড়ে তার সঙ্গে ছিলেন তার স্ত্রী আফরোজা আব্বাস। অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করছিলেন এবং নিয়মিত চিকিৎসা গ্রহণ করছিলেন সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে।
তার আগমনে বিমানবন্দরে নেতা- কর্মীদের ঢল। শ্লোগান আর শ্লোগানে মুখরিত হয় উঠে বিমানবন্দর এলাকা। নারী- পুরুষ মিছিল নিয়ে জড় হন তাকে স্বাগত জানাতে। মির্জা আব্বাস এর আগমন শুভেচ্ছা স্বাগতম। স্বাগতম স্বাগতম মির্জা আব্বাসকে স্বাগতম। এসব শ্লোগান দেন দলীয় নেতা- কর্মীরা৷
উল্লেখ্য, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে মির্জা আব্বাসের প্রত্যাবর্তন বিএনপির অভ্যন্তরীণ কর্মকাণ্ডে নতুন গতি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।