শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৩ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয়

কাজের চাপ, ব্যস্ততা আর দৈনন্দিন জীবনের ক্লান্তি থেকে একটু বিরতি নিতে চাইলে স্পা ভ্রমণ এখন বেড়েছে। ঝরনা, বনভূমি, উষ্ণ পানির থেরাপি ও ভূমধ্যসাগরীয় আবহ—ইউরোপের বিভিন্ন গন্তব্যে রয়েছে এমন নানা আয়োজন।

বিলাসবহুল ভ্রমণের পাশাপাশি সুস্থতা ও মানসিক প্রশান্তিকে গুরুত্ব দিয়ে স্পা ভ্রমণের জনপ্রিয়তাও বাড়ছে। বিলাসবহুল ভ্রমণ বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ভার্চুওসোর তথ্য অনুযায়ী, গত এক বছরে ওয়েলনেস বা সুস্থতাকেন্দ্রিক ভ্রমণের বুকিং ২৮ শতাংশ বেড়েছে।

ইউরোপের ১১ স্পা শহর: ইউরোপে স্পা ভ্রমণের জন্য বিশেষভাবে পরিচিত ১১টি শহরকে ইউনেসকো ‘গ্রেট স্পা টাউনস অব ইউরোপ’ হিসেবে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সাতটি দেশের এসব শহর চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও পর্যটনকে কেন্দ্র করে নিজস্ব স্পা স্থাপত্য ও সংস্কৃতি গড়ে তুলেছে।

শহরগুলো হলো-

Advertisement

অস্ট্রিয়ার বাডেন বাই ভিয়েনা

বেলজিয়ামের স্পা

চেকিয়ার ফ্রান্তিশকোভি লাজনে, কার্লোভি ভারি ও মারিয়ানস্কে লাজনে

ফ্রান্সের ভিশি

জার্মানির ব্যাড এমস, বাডেন-বাডেন ও ব্যাড কিসিঙ্গেন

ইতালির মন্টেকাতিনি তের্মে

যুক্তরাজ্যের বাথ

যুক্তরাজ্যের বাথ

শুধু এসব ঐতিহাসিক শহরই নয়, ইউরোপের বিভিন্ন দেশে রয়েছে অসংখ্য বিলাসবহুল স্পা হোটেল ও ওয়েলনেস রিসোর্ট।

ফিন লাফ, উত্তর আয়ারল্যান্ড: উত্তর আয়ারল্যান্ডের প্রাচীন বনভূমির মধ্যে লফ আর্ন হ্রদপুঞ্জের পাশে অবস্থিত ফিন লাফ। প্রকৃতির কাছাকাছি গিয়ে বিশ্রাম নেওয়ার সুযোগই এখানকার মূল আকর্ষণ।

লফ আর্নের তীরে শোরলাইন স্পায় উষ্ণ পানিতে শরীর ভেজানোর পাশাপাশি হ্রদের মনোরম দৃশ্য দেখতে দেখতে সাউনাও উপভোগ করা যায়।

লেফে রিসোর্ট অ্যান্ড স্পা, ইতালি: ইতালির লেক গার্দার তীরে অবস্থিত এই রিসোর্টে প্রায় ৪ হাজার ৩০০ বর্গমিটারজুড়ে রয়েছে ওয়েলনেস সুবিধা।

পূর্ব ও পশ্চিমা চিকিৎসা ও সৌন্দর্যচর্চার সমন্বয়ে এখানে বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সামুদ্রিক শৈবালভিত্তিক থ্যালাসোথেরাপি, পশ্চিমা ম্যাসাজ, চীনা গুয়া শা এবং তিব্বতি উষ্ণ স্পঞ্জিং ও কাপিং।

আমারা, লিমাসোল, সাইপ্রাস: সাইপ্রাসের দক্ষিণ উপকূলে লিমাসোলে অবস্থিত পাঁচ তারকা আমারা হোটেল। এখানকার স্পায় তিন ও পাঁচ দিনের ওয়েলনেস রিট্রিটের ব্যবস্থা রয়েছে।

প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সমুদ্রের পানির ইনফিনিটি পুল এ স্পার অন্যতম আকর্ষণ। এ ছাড়া স্থানীয় উপাদান হিসেবে জৈব অলিভ অয়েল ও সাইট্রাস ব্যবহার করে বিভিন্ন থেরাপি, ম্যাসাজ ও ফেসিয়াল দেওয়া হয়।

জেম ওয়েলনেস ক্লিনিক আলতেয়া, স্পেন: স্পেনের আলিকান্তের জেম ওয়েলনেস ক্লিনিক আলতেয়ায় প্রায় ৪ হাজার বর্গমিটারের বিশাল ওয়েলনেস ও স্পা সুবিধা রয়েছে।

এখানে ভূমধ্যসাগরীয় ঐতিহ্যভিত্তিক চিকিৎসা ও সৌন্দর্যচর্চার পাশাপাশি প্রযুক্তিনির্ভর থেরাপি, শারীরিক পুনরুদ্ধার, জলভিত্তিক থেরাপি, ম্যানুয়াল থেরাপি ও ফেসিয়ালের সুযোগ রয়েছে।

ইউরোপের স্পা শহরগুলোতে কী আছে, কেন এত আকর্ষণীয়

ভেলিনগ্রাদ, বুলগেরিয়া: খনিজসমৃদ্ধ ঝরনার জন্য বুলগেরিয়া স্পা পর্যটনে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। দেশটিতে ৭০০টিরও বেশি ঝরনা রয়েছে। দেশটির উপ-পর্যটনমন্ত্রী ইরেনা জর্জিয়েভার মতে, স্পা পর্যটনের চাহিদা ১৫ শতাংশ বেড়েছে।

রাজধানী সোফিয়া থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে রোডোপ পর্বতমালায় অবস্থিত ভেলিনগ্রাদকে ‘বলকানের স্পা রাজধানী’ বলা হয়। শহরটিতে প্রায় ৮০টি ঝরনা রয়েছে। এর মধ্যে রয়েছে দেশটির সবচেয়ে বড় কার্স্ট ঝরনা লেক ক্লেপ্টুজা।

স্পা হোটেল সান্তেতে রয়েছে বাষ্পস্নান, লবণকক্ষের মাধ্যমে হ্যালোথেরাপি এবং তুর্কি বাথের ব্যবস্থা। মিনারেল পানিতে ভরা বিভিন্ন পুলও রয়েছে।

পুলগুলোর বেশির ভাগের পানির তাপমাত্রা অন্তত ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাইরের একটি পুলের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি শরীরের রক্তসঞ্চালন বাড়াতে ৪০ ও ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কনট্রাস্ট পুলও রয়েছে।

হিউমা দ্বীপ, এস্তোনিয়া:  বাল্টিক সাগরে ঘেরা এস্তোনিয়ার হিউমা দ্বীপে রয়েছে প্রাকৃতিক সৈকত, ছোট বন্দর ও হাঁটার পথ। প্রকৃতির শান্ত পরিবেশের কারণে এটি ‘ফরেস্ট বাথিং’ বা বনভূমির মধ্যে সময় কাটানোর জন্য আদর্শ গন্তব্য।

দ্বীপে শরৎকালে এহা রিট্রিট চালু হওয়ার কথা রয়েছে। এস্তোনিয়ার কথিত ‘পাঁচ ঋতু’কে কেন্দ্র করে এখানকার ওয়েলনেস কার্যক্রম সাজানো হবে।

তিন, পাঁচ ও সাত রাতের বিভিন্ন প্যাকেজে অতিথিদের জন্য ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী ওয়েলনেস কর্মসূচি তৈরি করা হবে। থাকবে সাউনা, স্টিম রুম ও হাইড্রোথেরাপি পুল।

এ ছাড়া বনে ঘুরে খাবারের উপাদান সংগ্রহ, খাবারকে ওষুধ হিসেবে ব্যবহারের ধারণা শেখা, বাগান করা, প্রকৃতিতে হাঁটা এবং বনভিত্তিক চা তৈরির মতো নানা আয়োজনও থাকবে।

ব্যস্ত জীবনে একটু বিরতি নিয়ে শরীর ও মনকে সতেজ করতে চাইলে ইউরোপের এসব স্পা গন্তব্য হতে পারে আরাম ও পুনরুজ্জীবনের আকর্ষণীয় ঠিকানা। সূত্র: ইউরোনিউজ

 

  • সর্বশেষ