শিরোনাম
◈ বঙ্গোপসাগর-আন্দামান ঘিরে চীন-ভারতের সঙ্গে নতুন ভূরাজনৈতিক সমীকরণ, মিয়ানমারের দাওয়েই বন্দরে রাশিয়ার প্রবেশ ◈ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, তিন পুলিশসহ কয়েকজন আহত ◈ সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ভারতের বড় ধাক্কা, চুক্তি কার্যকর রাখার রায় আন্তর্জাতিক আদালতের ◈ বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর ◈ বি‌লিয়ন ডলার খরচ ক‌রে বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? ◈ এশিয়ান গেমসের অব্যবস্থার দায় পি‌সি‌বির চেয়ারম‌্যান মহ‌সিন নকভির ঘাড়ে ◈ দুবাই ছাড়লেন বেনজীর আহমেদ, অবস্থান জানতে ইন্টারপোলের সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ ◈ মেসি নেই, এখন থে‌কে নতুন ছকে এগোবে আর্জেন্টিনা ◈ এআই ক্যামেরার পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন ◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর

স্পোর্টস ডেস্ক : এল ক্লাসিকো ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম সেরা দ্বৈরথ। প্রতি মৌসুমেই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ভক্ত ও সমর্থকদের আগ্রহের কেন্দ্রে থাকে এই ম্যাচ। এবারের মৌসুমেও সেই ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই। তবে নতুন মৌসুমে কবে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী?
 
২০২৬-২৭ মৌসুমের প্রথম এল ক্লাসিকোর চূড়ান্ত দিনক্ষণ জানিয়েছে লা লিগা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সময় রাত ২টায়। ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হবে এবারের প্রথম এল ক্লাসিকো।

গত মৌসুমেও তিনবার একে অপরের মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট দল। সেখানে ২টিতে বার্সা এবং ১টিতে রিয়াল জয় পায়। লা লিগায় প্রথম দেখায় কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের গোলে রিয়াল ২-১ এ জেতে। দ্বিতীয় দেখায় মার্কাশ রাশফোর্ড ও ফেরান তোরেসের গোলে ২-০ তে বদলা নেয় বার্সা। -- নিউজ২৪
 
এ ছাড়া স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে রাফিনিয়ার জোড়া গোলে ৩-২ গোলে জয় পায় বার্সেলোনা। দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে দুই দলই বেশ কয়েকবার এগিয়ে-পিছিয়ে যায়। শেষ পর্যন্ত মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলে কাতালানরা।

চলতি ২০২৬-২৭ লা লিগা মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে দুই জায়ান্টই। এখন পর্যন্ত একমাত্র রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা—দুই দলই নিজেদের শতভাগ জয়ের রেকর্ড বজায় রেখেছে। তিন ম্যাচে তিনটিটেই জয় পেয়েছে দুই দল। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সা।

দুই দলের এমন দুর্দান্ত ফর্মের কারণে ২৫ অক্টোবরের প্রথম এল ক্লাসিকো নিয়ে ইতোমধ্যেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে।

  • সর্বশেষ