শিরোনাম
◈ অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী ◈ অসুস্থ টুকুকে দেখতে হাসপাতালে রিজভী ◈ ছিনতাই-চাঁদাবাজিতে নাজুক আইনশৃঙ্খলা: সংসদে যৌথ অভিযানের জোর দাবি ◈ বঙ্গোপসাগর-আন্দামান ঘিরে চীন-ভারতের সঙ্গে নতুন ভূরাজনৈতিক সমীকরণ, মিয়ানমারের দাওয়েই বন্দরে রাশিয়ার প্রবেশ ◈ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, তিন পুলিশসহ কয়েকজন আহত ◈ সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ভারতের বড় ধাক্কা, চুক্তি কার্যকর রাখার রায় আন্তর্জাতিক আদালতের ◈ বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর ◈ বি‌লিয়ন ডলার খরচ ক‌রে বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? ◈ এশিয়ান গেমসের অব্যবস্থার দায় পি‌সি‌বির চেয়ারম‌্যান মহ‌সিন নকভির ঘাড়ে ◈ দুবাই ছাড়লেন বেনজীর আহমেদ, অবস্থান জানতে ইন্টারপোলের সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

স্বামীর মৃত্যু আর ছেলের অবসরে বিধ্বস্ত মেসির মা সে‌লিয়া কেঁদেই চলেছেন 

স্পোর্টস ডেস্ক : বাবা জর্জে মেসির মৃত্যুর কয়েক দিন পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন লিয়োনেল মেসি। বিশ্বকাপ ফাইনালের দু’দিন পর গত ২১ জুলাই সিদ্ধান্ত নিলেও ঘোষণা করেছেন সোমবার। ছেলের অবসরের খবরে ভেঙে পড়েছেন তাঁর মা সেলিয়া কুকিটিনি। কেঁদে চলেছেন তিনি।

ফুটবলার ছেলেকে নিয়েই সময় কেটে যেত জর্জের। এলএম টেনের এজেন্টও ছিলেন তিনি। মাঝে মাঝে স্ত্রী সেলিয়াকে বলতেন, লিয়ো যখন ফুটবল খেলবে না, তখন আমার সময় কাটবে কী করে? অবসর পাননি জর্জে। মেসির অবসর ঘোষণার আগেই জীবন থেকে অবসর নিয়ে নিয়েছেন জর্জে। ছেলের অবসরের পর সেলিয়ার আবেগঘন বার্তায় উঠে এসেছে সেই কথাই। স্বামীর মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি। তার মধ্যেই ছেলের অবসর। জোড়া ধাক্কায় যেন দিশাহারা সেলিয়া। 

তিনি বলেছেন, ‘‘আমি এখনও কাঁদছি। লিয়োর অবসরের বিষয়টা আমি আগে থেকে জানতাম ঠিকই। তবু গোটা পরিবারেরই খুব খারাপ লাগছে। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে, এই সিদ্ধান্তে লিয়ো খুশি। ওর বাবা মাঝেমাঝেই বলত, লিয়ো যখন খেলবে না, তখন কী করব? শেষপর্যন্ত দুটো ঘটনা একই সঙ্গে ঘটে গেল।

আর্জেন্টিনার হয়ে ২১ বছর খেলার পর সোমবার অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন ৩৯ বছরের মেসি। ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় মেসির। টানা ছ’টি বিশ্বকাপ খেলেছেন। দেশের হয়ে মোট ২০৭টি ম্যাচে ১২৫টি গোল করেছেন। গত বিশ্বকাপেও তাঁর পা থেকে এসেছে আটটি গোল। তিন বার আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। ২০২২ সালে দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসাবে বিবেচনা করা হয় তাঁকে।

বিশ্বকাপ ছাড়াও আর্জেন্টিনাকে ফাইনালিসিমা এবং একাধিক বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করেছেন মেসি। জিতিয়েছেন অলিম্পিক্স সোনাও। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও আরও কিছু দিন পেশাদার ফুটবলে তাঁকে দেখা যাবে। বিশ্বকাপের পর ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে খেলছেন।

  • সর্বশেষ