শিরোনাম
◈ জিরো পয়েন্ট থেকে সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক ◈ অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী ◈ অসুস্থ টুকুকে দেখতে হাসপাতালে রিজভী ◈ ছিনতাই-চাঁদাবাজিতে নাজুক আইনশৃঙ্খলা: সংসদে যৌথ অভিযানের জোর দাবি ◈ বঙ্গোপসাগর-আন্দামান ঘিরে চীন-ভারতের সঙ্গে নতুন ভূরাজনৈতিক সমীকরণ, মিয়ানমারের দাওয়েই বন্দরে রাশিয়ার প্রবেশ ◈ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, তিন পুলিশসহ কয়েকজন আহত ◈ সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ভারতের বড় ধাক্কা, চুক্তি কার্যকর রাখার রায় আন্তর্জাতিক আদালতের ◈ বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর ◈ বি‌লিয়ন ডলার খরচ ক‌রে বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? ◈ এশিয়ান গেমসের অব্যবস্থার দায় পি‌সি‌বির চেয়ারম‌্যান মহ‌সিন নকভির ঘাড়ে

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, তিন পুলিশসহ কয়েকজন আহত

বুধবার (২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে এক বন্দুকধারীর গুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন কয়েকজন। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন এক সংবাদ সম্মেলনে বলেন, “এই ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন।”

হাসপাতালের এক মুখপাত্র জানান, হাসপাতালে নেওয়া তিন পুলিশ কর্মকর্তার মধ্যে দুজনের অবস্থা স্থিতিশীল।

পার্টেন আরও জানান, ঘটনাস্থলেই একজন নিহত হন। আরও চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

হামলার উদ্দেশ্য সম্পর্কে সংবাদ সম্মেলনে পুলিশ কোনো তথ্য জানায়নি। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ জনগণের প্রতি মিনেসোটার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, তার সংস্থার সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।

পরে এ বিষয়ে আরেকটি সংবাদ সম্মেলন করবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষ ।

  • সর্বশেষ