শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ◈ যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে: মুখ্যসচিব ◈ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সতর্কবার্তা দিলেন কাবার ইমাম ◈ স্টুডেন্ট ভিসা শেষে ফিরতে হবে নিজ দেশে, জানালেন আলবার্টার প্রিমিয়ার ◈ বিগত সময়ে দেশের উন্নয়ন হলে এ অবস্থা কেন: প্রধানমন্ত্রী ◈ ও বাংলাদেশের ছেলে, হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, নট বগুড়া: ভিডিও কলে তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রী ◈ তারেক রহমানের ভারত সফরের আগে সহায়ক পরিবেশ চায় বাংলাদেশ, হাসিনাসহ পলাতকদের ফেরত চায় ঢাকা ◈ রূপালী ব্যাংকে ৪৮৩ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে বেক্সিমকোর সম্পত্তি নিলামে ◈ ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ◈ আ‌মে‌রিকার বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’-এর দুরবস্থার জন্য ইরান দায়ী

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০৩:০৯ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে: মুখ্যসচিব

‎যেকোনো মুহূর্তে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার। আজ রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুস সাত্তার বলেন, ‘পে স্কেল বিবেচনাধীন আছে এবং সরকারের কমিটমেন্ট আছে। এটা আমরা বাস্তবায়ন করব। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।’

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো দিতে পে-কমিশন গঠন করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার। ওই কমিশন সরকারের কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেছে।

বিএনপি সরকার গঠনের পর পে-কমিশনের সুপারিশ পর্যালোচনা করতে মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে। ওই কমিটি এর মধ্য তাদের প্রতিবেদন চূড়ান্ত করেছে।

সচিব কমিটি দুই ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। প্রথম বছর মূল বেতন এবং পরের বছর ভাতা বাস্তবায়নের সুপারিশ করেছে সচিব কমিটি। সচিব কমিটির সুপারিশ মন্ত্রিসভায় পর্যালোচনার পর কিভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে সেই সিদ্ধান্ত নেবে সরকার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়