শিরোনাম
◈ খরা ও ভূমি অবক্ষয় মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চাইল বাংলাদেশ ◈ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ ◈ এসএসসি পরীক্ষার বিশেষ ১৪ নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ এপ্রিল-মার্চ অর্থবছর: কর্মপন্থা নির্ধারণে ৫ সদস্যের কমিটি গঠন ◈ ৪৯ মি‌লিয়‌নে বি‌ক্রি হ‌লো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল  ◈ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী ◈ ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৩৮ ◈ ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ ◈ ‘একসঙ্গে দিতে পারছি না’, নতুন পে স্কেল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৮:৪২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধ থাকা ৮ বিমানবন্দর চালুর উদ্যোগ, জানালেন বেবিচক চেয়ারম্যান

দীর্ঘদিন বন্ধ থাকা দেশের ৮টি বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বন্ধ থাকা বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে বগুড়া বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, লালমনিরহাট বিমানবন্দর, শমশেরনগর বিমানবন্দর, কুমিল্লা বিমানবন্দর ও পটুয়াখালী বিমানবন্দর।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান।

এ সময় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা ১৩ মিলিয়ন। থার্ড টার্মিনাল চালু হলে তা বেড়ে ১৯ মিলিয়নে উন্নীত হবে। এর ফলে বিমানবন্দরের সেবার মান ও আয় দুটিই বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, নতুন টার্মিনালে ড্রপ-অফ সুবিধা থেকে শুরু করে আধুনিক ইমিগ্রেশন ব্যবস্থা, অটোমেটেড কাস্টমস সুবিধা এবং অত্যাধুনিক বডি ইমেজিং প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। এছাড়া, মাল্টি-লেভেল কার পার্কিং সুবিধা থাকায় বিমানবন্দর এলাকায় যানজটও অনেকাংশে কমে আসবে।

  • সর্বশেষ