শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, প্রকাশিত সম্ভাব্য তালিকা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে হয়েছে। স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম বেতন স্কেল কার্যকর হওয়ার পর ২০১৫ সাল পর্যন্ত দেশে মোট আটবার নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি পাঁচ বছর পর পর নতুন বেতন কাঠামো প্রণয়নের কথা থাকলেও করোনা মহামারি পরিস্থিতি ও বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে সেই প্রক্রিয়া পিছিয়ে যায়। 

২০২৬ সালে এসে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও সরকারি মহলে জোরালো আলোচনা শুরু হয়েছে। বছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে নবম পে স্কেল নিয়ে আগ্রহ ও প্রত্যাশা বেড়েছে। 

সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বিস্তারিত পর্যালোচনা চলছে।

Advertisement

সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ বিষয়ে গঠিত ১০ সদস্যের একটি বিশেষ কমিটি বিভিন্ন সুপারিশ বিশ্লেষণ করে চূড়ান্ত মতামত তৈরির কাজ করছে।
প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ (গ্রেড অনুযায়ী তালিকা)

গ্রেড বেতন স্কেল (টাকা)

০১    ১,৬০,০০০/- টাকা (নির্ধারিত)
০২    ১,৩২,০০০ – ১,৫৩,০০০ টাকা
০৩    ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা
০৪    ১,০০,০০০ – ১,৪২,৪০০ টাকা
০৫    ৮৬,০০০ – ১,৩৯,৭০০ টাকা
০৬    ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা
০৭    ৫৮,০০০ – ১,২৬,৮০০ টাকা
০৮    ৪৭,২০০ – ১,১৩,৭০০ টাকা
০৯    ৪৫,১০০ – ১,০৮,৮০০ টাকা
১০    ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা
১১    ২৫,০০০ – ৬০,৫০০ টাকা
১২    ২৪,৩০০ – ৫৮,৭০০ টাকা
১৩    ২৪,০০০ – ৫৮,০০০ টাকা
১৪    ২৩,৫০০ – ৫৬,৮০০ টাকা
১৫    ২২,৮০০ – ৫৫,২০০ টাকা
১৬    ২১,৯০০ – ৫২,৯০০ টাকা
১৭    ২১,৪০০ – ৫১,৯০০ টাকা
১৮    ২১,০০০ – ৫০,৯০০ টাকা
১৯    ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা
২০    ২০,০০০ – ৪৮,৪০০ টাকা

বি:দ্র:. এটি একটি প্রস্তাবিত তালিকা মাত্র। সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হলে সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ