শিরোনাম
◈ মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ ‘ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না?’ : ইয়েনি শাফাকের প্রতিবেদন ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৮:০৩ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় যেই আসুক, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশ নিজেদের স্বার্থ বজায় রেখে কাজ করবে।

পুশইন ও গঙ্গার পানি চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলবে জানিয়ে তিনি বলেন, গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ আশাবাদী। এ সময় ভারতের সঙ্গে শিগগিরই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

  • সর্বশেষ