শিরোনাম
◈ এআই ক্যামেরায় বদলে গেল ঢাকার চিরচেনা ট্রাফিক চিত্র ◈ মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ ‘ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না?’ : ইয়েনি শাফাকের প্রতিবেদন ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা?

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৪:০৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবেন সংরক্ষিত নারী সংসদ সদস্যরা: মির্জা ফখরুল

দেশ ও গণতন্ত্রের পক্ষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ মে) দুপুরে জিয়া উদ্যানে নবনিযুক্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ-সদস্যগণসহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এই প্রত্যাশার কথা জানান তিনি। এ সময় দুজনের বিদেহীদের আত্নার মাগফিরাত কামনা করা হয়। 

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা জানান, সংসদে গিয়ে কার্যকর ভূমিকা রাখবেন তারা। নারী, শিশুসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করার প্রত্যাশা তাদের। 

এর আগে, রোববার রাতে জাতীয় সংসদের শপথকক্ষে স্পিকার হাফিজ উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্যকে শপথ পড়ান। এদিকে জামায়াত জোট থেকে বাদ পড়া এক প্রার্থী ও আসনের বিষয়ে ইসির সিদ্ধান্ত এখনো প্রক্রিয়াধীন আছে।

 

 

  • সর্বশেষ