শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৬:৪৯ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি সাশ্রয়ের আহ্বান, মূল্য নির্ধারণে আসছে নতুন সিদ্ধান্ত: অর্থমন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বৃদ্ধিতে দীর্ঘ মেয়াদে উচ্চ মূল্যে জ্বালানি কেনা টেকসই নয়। এ কারণে খুব শিগগিরই জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসতে পারে। 

শুক্রবার কেইপিজেড ইয়ংওয়ান করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বাংলাদেশের অধিকাংশ জ্বালানি তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। ফলে বৈশ্বিক বাজারের প্রভাব সরাসরি দেশের ওপর পড়ছে। তবে এখন পর্যন্ত দেশে বড় কোনো সংকট সৃষ্টি হয়নি এবং সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বৃদ্ধিতে দীর্ঘ মেয়াদে উচ্চ মূল্যে জ্বালানি কেনা টেকসই নয়। এ কারণে খুব শিগগিরই জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসতে পারে। 

জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘মন্ত্রী থেকে শুরু করে সাধারণ জনগণ– সবাইকে সাশ্রয়ী হতে হবে।’ পুঁজিবাজার প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হচ্ছে এবং শিগগিরই বাজারে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে পুঁজিনির্ভর বিনিয়োগে উৎসাহিত করার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষাবিদ, করপোরেট প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ