শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০১:০৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে চলমান তথাকথিত ‘মব কালচার’ বা বিশৃঙ্খল গণপিটুনির সংস্কৃতি আর বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দাবি আদায়ের নামে সড়ক অবরোধ বা মব তৈরি করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

অধিবেশনে রুমিন ফারহানা বিগত সরকারের সময়ের গুম ও বিচারবহির্ভূত হত্যার প্রসঙ্গ তুলে বর্তমান সময়ের মব কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে মব কালচারের শিকার হয়ে ২৫০ থেকে ৩০০ জন মানুষ নিহত হয়েছেন বলে পরিসংখ্যানে দেখা যাচ্ছে। তিনি নিজেও গত ২১ ফেব্রুয়ারি এ ধরনের ঘটনার শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন এবং এ প্রবণতা বন্ধে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দায়িত্ব নেয়ার পরই স্পষ্টভাবে ঘোষণা করেছি যে বাংলাদেশে কোনো ধরনের মব কালচার থাকবে না।’  তিনি আরও বলেন, দাবি আদায়ের জন্য মহাসড়ক বা সড়ক অবরোধ করার যে প্রবণতা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখা গিয়েছিল, তা আর কখনো অনুমোদন করা হবে না।

মব এবং সুসংগঠিত অপরাধের পার্থক্য তুলে ধরে মন্ত্রী বলেন, সব ঘটনাকে মব বলে আখ্যা দেওয়া ঠিক নয়। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে হামলা বা ভাঙচুর করা পরিকল্পিত অপরাধ, যার বিরুদ্ধে মামলা হয়, তদন্ত হয় এবং জড়িতদের আইনের আওতায় আনা হয়।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি জানানোর আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের দাবি থাকতেই পারে, তবে তা জানাতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরে স্মারকলিপি দেয়া, সেমিনার আয়োজন বা জনসমাবেশ করার অধিকার সবার আছে এবং সরকার বাকস্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত করবে, কিন্তু মবের মাধ্যমে দাবি আদায়ের প্রবণতা থেকে দেশকে বেরিয়ে আসতে হবে।

  • সর্বশেষ