শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০১:০৫ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর

আসন্ন এপ্রিলে প্রতিবেশী ভারতসহ ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিএনপি সরকার গঠনের পর এটিই পররাষ্ট্রমন্ত্রীর প্রথম নয়াদিল্লি সফর হতে যাচ্ছে। শুক্রবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্যা প্রিন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকার দায়িত্বে নেয়ার পর এবং শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর এটিই প্রথম কোনো বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রীর নয়াদিল্লি সফর হতে চলেছে। অস্থিরতার সময় পার করে ভারত ও বাংলাদেশ সম্পর্ক স্থিতিশীল করতে কাজ করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ৭ এপ্রিল নয়াদিল্লি সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরপর তিনি মরিশাস ও সম্ভবত পাকিস্তান সফরে যেতে পারেন।

নয়াদিল্লির সোর্সের বরাতে দ্য প্রিন্ট আরও জানিয়েছে, ধারণা করা হচ্ছে, মরিশাস থেকে ফেরার পথে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইসলামাবাদে যেতে পারেন। কারণ, ঢাকা অভ্যন্তরীণ বাস্তবতার আলোকে এই অঞ্চলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি নাজুক ভারসাম্য বজায় রাখতে চাইছে।

 

  • সর্বশেষ