শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬, ০৯:০০ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে ভ্রমণ পরিকল্পনা করছেন? মেনে চলুন দূতাবাসের এই পরামর্শ

যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার আগে সম্ভাব্য ভ্রমণ বিঘ্ন বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ নিজের খরচ বহন করার মতো যথেষ্ট আর্থিক সামর্থ্য নিশ্চিত করার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (২১ মার্চ) দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

দূতাবাস বলেছে, ভিসা সাক্ষাৎকারে যথাযথ প্রস্তুতি নিয়ে আসুন এবং এমন প্রমাণপত্র সঙ্গে রাখুন যা দেখাবে আপনি যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হবেন না।

বার্তায় আরও বলা হয়, ভুয়া নথি উপস্থাপন করা প্রতারণার মধ্যে পড়ে; এতে আপনি ভিসার জন্য অযোগ্য হয়ে পড়তে পারেন এবং স্থায়ীভাবে অযোগ্য ঘোষিত হতে পারেন।

 

  • সর্বশেষ