শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০১:২৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের ৩৩০ এসআই ও সার্জেন্ট ১৯ বছর পর ফিরে পেলেন চাকরি

নিয়োগের জন্য বাছাই করা ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)-কে ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিলের আদেশ প্রত্যাহার করে জ্যেষ্ঠতাসহ চাকরিতে যোগদানের নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে এ সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এক নির্দেশনায় বলা হয়, ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাই করা সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)-দের ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিল করা নিয়োগ আদেশ প্রত্যাহার করে ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)-কে শর্তসাপেক্ষে সরকারি চাকরিতে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত হয়।

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে–

ক) ২০০৭ সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল না হলে আবেদনকারীরা স্বাভাবিক নিয়মে যে তারিখে সরকারি চাকরিতে যোগদান করতেন, সেই তারিখ থেকে তাদের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা (আর্থিক সুবিধা ব্যতীত) নির্ধারণ।

খ) আবেদনকারীদের মৌলিক প্রশিক্ষণকাল ৬ মাসসহ শিক্ষানবিশকাল সর্বমোট দুই বছর নির্ধারণ।

গ) লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এ সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করে পরবর্তীতে বিবেচ্য ব্যাচের গ্রেডেশন তালিকা নির্ধারণ।

ঘ) এ আদেশে নিয়োগ করা ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ছাড়াও একই ব্যাচের অন্য কোনো প্রার্থীর ভবিষ্যতে চাকরি ফেরত পাওয়ার আবেদন পাওয়া গেলে একই প্রক্রিয়া অনুসরণ করে (গঠিত কমিটি কর্তৃক প্রার্থীর বৈধতা যাচাই এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা সাপেক্ষে) সরকারি চাকরিতে নিয়োগ প্রদান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ মহাপরিদর্শককে পাঠানো চিঠিতে ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাই করা সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরদের [বর্তমানে আবেদনকৃত ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)] যথাযথ আইন ও বিধিবিধান অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়। উৎস: বাংলানিউজ২৪

 

  • সর্বশেষ