শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

সমরাস্ত্র উৎপাদন, জ্বালানি, বাণিজ্য, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। তুরস্কের আঙ্কারায় আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে উভয় পক্ষ এই ঐকমত্যে পৌঁছেছে। এ ছাড়া বৈঠকে দুই দেশ কূটনৈতিক প্রশিক্ষণ এবং সক্ষমতা ও সমঝোতা বৃদ্ধিতে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।

বৈঠকের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসার পর দুই পররাষ্ট্রমন্ত্রীর প্রথম এই দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশে সমরাস্ত্র উৎপাদনসহ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও স্বাস্থ্য খাতে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে উভয় পক্ষ তুরস্ক ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ থেকে তুরস্কে দক্ষ মানবসম্পদ রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনার ওপর জোর দেন।

বৈঠক পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে দুই পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে তাঁরা পারস্পরিক স্বার্থে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করেন এবং গাজায় শান্তিপ্রচেষ্টার সমর্থনে একসঙ্গে কাজ করার জন্য যৌথ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Advertisement

বৈঠকে দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তুরস্কের কূটনীতি একাডেমি এবং বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

পরে বাংলাদেশ প্রতিনিধি দলের সম্মানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। সেখানেও উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রাখে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এই প্রেক্ষাপটে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি দ্ব্যর্থহীন সমর্থনও ব্যক্ত করেন।

এর আগে আজ শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। তুরস্ক সফর শেষ করে তাঁর সরকারি সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে।

 

  • সর্বশেষ