শিরোনাম
◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ◈ হিন্দু মন্দিরে ভারতের টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়ায় শুরু হ‌য়ে‌ছে রাজ‌নৈ‌তিক বিতর্ক ◈ ভার‌তে এক সপ্তাহ আটকে থাকার পর দেশে ফিরে গে‌ছে দ.আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ◈ কোমায় আছেন মোজতবা, হারিয়েছেন এক পা: ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি ◈ দেশে এক বছরে কোটিপতি বেড়েছে ১২ হাজার: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া ◈ দ‌্য হানড্রেড ব‌লের খেলায় পাকিস্তানের উসমান ও আবরার  ◈ সূর্যকুমার বিশ্বকাপ জয়ের পরই নেতৃত্ব হারাতে চলেছেন!

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ০৯:৪৫ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ইস্যু করা স্টুডেন্ট ভিসা বাতিল করছে নেদারল্যান্ডস

ইস্যু করা ভিসা বাতিল করছে নেদারল্যান্ডস। ভিসা ইস্যু করা শিক্ষার্থীদের পুনরায় সাক্ষাৎকারের জন্য ডেকে ভিসায় ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছে ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস। ভিসায় ক্রস চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে— ভিসাটি বাতিল করা হয়েছে। দুইদিন আগেই এই বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল। দূতাবাসের ভাষ্য, ভিসা আবেদনে বেশ কিছু অনিয়ম পাওয়ার পরিপ্রেক্ষিতে কাগজপত্র যাচাইয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এতে করে ভিসা আবেদন নিষ্পত্তি হতেও কিছু সময় বিলম্ব হতে পারে বলে জানিয়েছে।

নেদারল্যান্ডসের বেশ কিছু শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। ভিসাগুলোতে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে দূতাবাস। এতে করে হতাশ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। এদের অনেকেই প্রায় ৩-৪ মাস অপেক্ষা করছিলেন ভিসার জন্য। 

শাহরিয়ার নামে একজন শিক্ষার্থী জানান, তার ভাই নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন। সেখান থেকে প্রাথমিক কনফার্মেশন এসেছে। এরপর তিনি ভিসার জন্য আবেদন করেন। কিন্তু এখনও পাসপোর্ট হাতে পাননি। ভিসা বাতিলের খবর শুনে তিনি আতঙ্কিত বোধ করছেন বলেও জানান শাহরিয়ার।

বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় পরামর্শের কাজ করে— এমন বেশ কিছু অ্যাডমিশন কাউন্সিলরের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই পাসপোর্ট জমা দিয়েছিল এবং নেদারল্যান্ডসে আবাসিক অনুমতি, আশ্রয়ের অনুরোধ এবং নাগরিকত্বের আবেদন প্রক্রিয়াকরণের জন্য দায়বদ্ধ ডাচ সরকারি সংস্থা আইএনডি (ইমিগ্রেশন এবং ন্যাচারালাইজেশন সার্ভিস)  থেকে ইমেইলও পেয়েছে যে— তাদের রেসিডেন্স পারমিট কার্ড সংগ্রহের জন্য প্রস্তুত।  কিন্তু তারপরও পুনরায় সাক্ষাৎকারের জন্য ডেকে শিক্ষার্থীদের ভিসা বাতিল করা হয়েছে।

উচ্চশিক্ষায় পরামর্শ দিয়ে থাকেন রবিউল ইসলাম। তিনি বলেন, ‘‘এই কাজটি খুবই অনুচিত হয়েছে। এতে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়বেন, তারা আর্থিকভাবেও খতিগ্রস্ত হবেন। এছাড়া বিকল্প কোনও দেশে আবেদনের জন্যও তাদের সময় নষ্ট হয়েছে পাসপোর্ট আটকে থাকার কারণে।’’

শিক্ষার্থীদের দাবি, ভিসা বাতিলের বিষয়ে দূতাবাস কোনও ব্যাখ্যা দিচ্ছে না।

ইউরোপের একটি দেশে আবেদনকারী শিক্ষার্থী রাসেল আহমেদ বলেন, ‘‘স্টুডেন্ট ভিসার নামে অনেকে অনৈতিকভাবে আশ্রয়ের জন্য যায় এটা সত্যি, কিন্তু প্রকৃত শিক্ষার্থী যদি বাদ পড়ে, সেটা দুঃখজনক।’’ ওই শিক্ষার্থীর ক্ষতির দায় তাহলে কে নেবে বলেও প্রশ্ন রাখেন তিনি।

গত ১০ মার্চ ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘‘সাম্প্রতিক সময়ে নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসার আবেদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।’’ তবে এসব আবেদনে অনেক অনিয়ম পাওয়ার কথা জানিয়েছে ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস। এ কারণে সব ভিসা আবেদন কঠোরভাবে পর্যালোচনা করা হচ্ছে বলে জানানো হয়।

দূতাবাস এক বার্তায় জানায়, ভিসা প্রক্রিয়ার অখণ্ডতা নিশ্চিত করতে বর্তমান সব আবেদনের একটি বিস্তৃত পর্যালোচনা চলছে। এই পর্যালোচনা আগে অনুমোদিত কিছু ভিসা এবং ফ্যামিলি ভিসার ক্ষেত্রেও করা হচ্ছে।

বার্তায় বলা হয়, এই প্রয়োজনীয় প্রক্রিয়াগুলোর কারণে আবেদনকারীদের ওপর প্রভাব পড়তে পারে। এর ফলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং নেদারল্যান্ডসে ভ্রমণের সম্ভাব্য সময়সূচিতে সমন্বয় করার প্রয়োজন হতে পারে।

দূতাবাস জানায়, একটি সুষ্ঠু ও স্বচ্ছ অ্যাপ্লিকেশন সিস্টেম বজায় রাখার জন্য এসব পদক্ষেপ অপরিহার্য। বেশিরভাগ শিক্ষার্থীকে নেদারল্যান্ডসে তাদের নিজ নিজ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরাসরি পুনর্মূল্যায়নের ফলাফল সম্পর্কে অবহিত করবে। এরপর দূতাবাস ভিসা আবেদন প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো সহজতর করতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করবে।

দূতাবাস আরও জানায়, ভিসা আবেদন সম্পর্কিত সব চূড়ান্ত সিদ্ধান্ত নেদারল্যান্ডসের দায়িত্বশীল কর্তৃপক্ষ গ্রহণ করে, দূতাবাস নয়। যেসব আবেদন বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে— সেগুলোর বিষয়ে নেদারল্যান্ডসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়