শিরোনাম
◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য ◈ কক্সবাজারে হোটেলের পার্কিংয়ে লুকানো কোটি টাকার বিলাসবহুল তিনটি গাড়ি! (ভিডিও) ◈ কেনিয়ায় পোষা পিঁপড়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা, যেভাবে তৈরি হলো কোটি টাকার জমজমাট বিরল পিঁপড়ার কালোবাজার! ◈ দেশের বাজারে সোনার গয়নার বড় দরপতন, দাম একলাফে কমল ৭১১৫ টাকা

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০৭:২৭ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের বিরোধীদলের ওয়াকআউট করার অধিকার আছে, তবে রাষ্ট্রপতির বক্তব্যের বিরোধিতা করে তারা প্ল্যাকার্ড না দেখালেও পারতেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, 'ওয়াকআউটের ঘটনা সংসদের কার্যক্রমে কোনো ব্যাঘাত তৈরি করবে না। এটা গণতান্ত্রিক সভ্যতার মধ্যে আছে, পার্লামেন্টারি সংস্কৃতির মধ্যে আছে।'

তিনি বলেন, 'আজ হচ্ছে সেই দিন, যে দিনের জন্য পুরো জাতি ১৭-১৮ বছর অপেক্ষা করেছে। দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে, গণতন্ত্র উত্তরণের পথ পরিষ্কার হয়েছে, আজ নতুনভাবে আমরা সেই নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু করেছি।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'জাতীয় সংসদে যেন জাতির সব ইস্যুগুলো আমরা আলোচনা করি ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করি এবং এর মধ্য দিয়ে আমরা এমন একটি গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখব যে, সত্যিকার অর্থে আমরা একটি গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করতে পারব।'

বিরোধী দলের সংসদ সদস্যদের ওয়াকআউটের বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, 'বিরোধী দলের সংসদ সদস্যরা বিধি মোতাবেক ওয়াকআউট করতে পারেন। তারা ওয়াকআউট করেছেন। এটা ব্যতিক্রম কিছু নয়।'

'তারা আবার আসবেন যেদিন সংসদ বসবে। এটা কোনো নজিরবিহীন নয়। বিরোধী দলের সংসদ সদস্যদের অধিকার আছে, কোনো বিষয়ে যদি তারা সিদ্ধান্ত নেন যে ওয়াকআউট করবেন, তারা করতে পারেন। তবে তারা প্ল্যাকার্ড না দেখালেও পারতেন,' যোগ করেন তিনি।

 

  • সর্বশেষ