শিরোনাম
◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য ◈ কক্সবাজারে হোটেলের পার্কিংয়ে লুকানো কোটি টাকার বিলাসবহুল তিনটি গাড়ি! (ভিডিও) ◈ কেনিয়ায় পোষা পিঁপড়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা, যেভাবে তৈরি হলো কোটি টাকার জমজমাট বিরল পিঁপড়ার কালোবাজার! ◈ দেশের বাজারে সোনার গয়নার বড় দরপতন, দাম একলাফে কমল ৭১১৫ টাকা

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০২:২৪ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবারের নির্বাচন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইলফলক: সংসদ সভাপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন সংসদ সভাপতি ও বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর পর সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যের শুরুতেই খন্দকার মোশাররফ হোসেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী ভাষাশহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইলফলক। জনগণ দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছে।

তিনি চতুর্থবারের মতো সরকার গঠন করা বিএনপিকে অভিনন্দন জানান। এসময় সংসদে বিরোধীদল জামায়াতে ইসলামীকেও তিনি অভিনন্দন জানান।

বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি অতীত থেকে শিক্ষা নিয়ে পারস্পরিক শিক্ষা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

  • সর্বশেষ