শিরোনাম
◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশেষ ফ্লাইটের উদ্যোগ কাতারে আটকে পড়া বাংলাদেশিদের জন্য

কাতারে আটকে পড়া বাংলাদেশি যাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের ঢাকায় প্রত্যাবর্তনের সুবিধার্থে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। এজন্য কাতার সরকার এবং কাতার এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ করছে দূতাবাস।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ দূতাবাস কাতার এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জা‌নিয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক বিরাজমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে, কাতারে আটকে পড়া বাংলাদেশি যাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের ঢাকায় প্রত্যাবর্তনের সুবিধার্থে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার জন্য বাংলাদেশ দূতাবাস কাতার সরকার এবং কাতার এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ করছে। 

এতে আরও বলা হয়, ঢাকায় ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পরিবার, বিশেষ করে শিশু, মহিলা এবং বয়স্ক সদস্যদের এই বিশেষ ফ্লাইট-এ অগ্রাধিকার দেওয়া হবে। এই বিষয়ে, আগ্রহী যাত্রীদের তালিকা প্রস্তুত করার জন্য দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি গুগল ফর্ম লিঙ্ক শেয়ার করা হচ্ছে।

এ অবস্থায়, আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের বিশেষ ফ্লাইটে ঢাকায় ভ্রমণের জন্য জরুরি ভিত্তিতে গুগল ফর্মটি পূরণ করে ভ্রমণেচ্ছু যাত্রীদের আবেদনের অনুরোধ জানিয়েছে দূতাবাস।

 

  • সর্বশেষ