শিরোনাম
◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৫:১৫ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: নিয়োগ পেলেন নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটরদের ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগে দুই পক্ষের দ্বন্দের মধ্যেই পদত্যাগ করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি পদত্যাগ করেছেন বলে জানা যায়।

সোমবার (৯ মার্চ) সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে অব্যাহতি দিয়েছে আইন মন্ত্রণালয়।

এর আগে, জুলাই হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০২৪ সালের ৭ অক্টোবর সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে সাইমুম রেজাকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়।

এদিকে, আজ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মার্জিনা রায়হান ও মোহাম্মদ জহিরুল আমিনকে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়।

তারা সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা পাবেন। উৎস: যমুনা টেলিভিশন

 

  • সর্বশেষ