শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন? ◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৩:৩০ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বাংলাদেশে কর্মরত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোবরার (৮মার্চ) দুপুরে অর্থমন্ত্রীর অফিস রুমে তারা সাক্ষাতে মিলিত হন। 

পরে ভারতীয় হাইকমিশনার বলেছেন, আমাদের মধ্যে পাস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন্ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু রয়েছে সেসব নিয়ে কথা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে যেসব বড় প্রকল্প রয়েছে তার অগ্রগতি নিয়েও কথা হয়েছে। বিশেষ করে প্রকল্পগুলোতে যেসব সমস্যা রয়েছে সেসব কি করে সমাধান করা যায় তা নিয়েও কথা হয়েছে।

প্রণয় ভার্মা বলেন, স্থলবন্দর ব্যবহার করে পণ্য আমদানিতে থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে ভারত। অর্থনৈতিক সহযোগিতায় বাংলাদেশের জন্য প্রতিশ্রুত এলওসির অর্থ ছাড়েও ইতিবাচক সাড়া দিয়েছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়