শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ১০:২০ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোন ফোন ব্যবহার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান?

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা নিজেদের নিরাপত্তা ও তথ্যের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ধরনের ফোন ব্যবহার করেন। এরমধ্যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দেখা গেছে সহজে চোখে পড়ে না এমন একটি মডেলের ফোন।

অনলাইনের দুনিয়ায় ঢু মেরে দেখা গেছে প্রধানমন্ত্রীর হাতে দেখা যাওয়া ফোনটি সিরিন ল্যাবসে তৈরি সিরিন ফ্যানি মডেলের একটি ফোন।

সম্প্রতি সচিবালয় থেকে গুলশানে নিজের বাসভবনে যাওয়ার সময় গাড়িতে বসে কথা বলা অবস্থায় প্রধানমন্ত্রীর ব্যবহার করা ফোনটি গণমাধ্যমকর্মীদের ক্যামেরায় ধরা পড়ে।
 
সিরিন ফ্যানির বিষয়ে বলার আগে বলা লাগে বিশ্বের প্রথম ব্লকচেইন নির্ভর ফোন যা প্রথম রিলিজ হয় মে ২০১৮ সালে। আর এর জনপ্রিয়তা পেতে থাকে ২০১৮ সালের শেষের দিকে। এই ফোনটি স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোনটিতে সিরিন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
  
এই ফোনের আসল রহস্য তার সিকিউরিটিতে। তথ্যপ্রযুক্তির এই যুগে একজন প্রধানমন্ত্রীর ফোন যতটা সিকিউর থাকা দরকার সবকিছুই আছে এর মধ্যে। সিরিন ল্যাবস তৈরি করে এই সিরিন ফ্যানির বিশেষ বৈশিষ্ট্য হলো একটি গোপন স্ক্রিন। 
 
এই ফোন যেই ব্যবহার করবে তাকে ডাবল সিকিউরিটি চেকের মধ্য দিয়ে যেতে হবে। আপনি যখন এই ফোনটি খুলতে যাবেন কিংবা কোনো কিছু করতে যাবেন, তখন এই ফোনের উপরিভাগে থাকা আলাদা একটি স্ক্রিন বেরিয়ে আসবে। যা ফোন থেকে সম্পূর্ণভাবে আলাদা। এরপর দুই স্ক্রিনে দেখানো নম্বর মিলিয়ে ফোনটি মব্যবহার করা যাবে।  আর সিরি ল্যাবের তৈরি ফোনগুলো ৯৯৯ থেকে ৩৫০০ ডলারে বিক্রি হয়।  উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ