শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০৯:১৯ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণভোট ও শপথ বৈধতা নিয়ে হাইকোর্টের রুল, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতেই জারি করা হয়েছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। রাষ্ট্রপতির এ আদেশের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হয় গণভোট। আর এতে 'হ্যাঁ' এর পক্ষে রায় দেন ৬৫ শতাংশের বেশি ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের হয়ে জয়ী সংসদ সদস্যরা শপথ নিলেও বিএনপি ও দলটির শরিকরা নেয়নি; সংবিধান সংস্কার পরিষদের এই শপথ নিয়ে দেখা দেয় মতদ্বৈততা।

এর মধ্যে গতকাল মঙ্গলবার জুলাই জাতীয় সনদ, গণভোটের অধ্যাদেশ এবং সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এরপরই জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুটি আবারও আলোচনায় এসেছে। 

আইন বিশেষজ্ঞ মনজিল মোরশেদ বলেছেন, সংসদ যখন শপথ নিতে যায়, বিএনপি শপথ নেয় নাই। তারা তো বলেই দিয়েছে এটি অবৈধ। যেটা অবৈধ, সেটা অবৈধ-ই। তারপরে কেউ হয়তো আগ্রহী হয়ে আদালতে গেছে। আদালত তো সংবিধানের বাইরে কিছু বলতে পারে না। আদালত তো এই সংবিধানের অধীনে কাজ করছে।

সংবিধান সংস্কার কমিশনের শরীফ ভূঁইয়া বলেন, আমি মনে করছি না সংকট হবে, তবে সংস্কার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হবে। সেটা আমাদের তরুণ প্রজন্ম কীভাবে নেয়, এটার একটা বিষয় আছে। ভবিষ্যতে এই সংবিধানের ব্যাপারে মনোভাব কী ধরনের হবে সেটারও একটা বিষয় আছে।

Advertisement

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে জুলাই জাতীয় সনদ সাক্ষর করেছিল বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সংবিধান সংশোধনের ক্ষমতা রয়েছে সংসদের। সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নে বাধা হবে না বলছেন তারা।

সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, জুলাই সনদে যার যত প্রস্তাব আছে, সংসদ এগুলো আলোচনা করবে এবং আলোচনা করে দুই-তৃতীয়াংশ ভোটে পাশ করবে। অতএব এখানে দ্বিতীয় একটা পরিষদের কোনো দরকার ছিল বলে মনে হয় না। এটা প্রথম থেকে একটা ভ্রান্ত ধারণার ওপর ভিত্তি করে হয়েছে। 

তবে উচ্চ আদালত থেকে রুল জারির পর এ নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিরোধী দল জামায়াত ও এনসিপি। আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সৃষ্ট মতদ্বৈততা দূর করতে হবে রাজনৈতিকভাবে।

মনজিল মোরশেদ বলেন, একটা রাজনৈতিক দল নির্বাচনের আগে ইশতেহারে বলেছে, কী কী করবে, জনগণ সেই জন্য তাদের ভোট দিয়েছে। অর্থাৎ তাদের একটা দায়বদ্ধতা আছে। এখানে কোনো জটিলতা বা জুলাই সনদ গেলো— এগুলো কোনো বিষয় না। আর ওটা আদালতে গেছে, এটা এমনটি একটা ডেড ইস্যু। ডেড ইস্যু বলতে কোনো আইনি ভিত্তি নাই।

শরীফ ভূঁইয়া বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংস্কারগুলো বাস্তবায়িত হলে এই বাস্তবায়নটা টেকসই হতো।

এদিকে, গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের জারি করা রুলের জবাব দিতে বলা হয়েছে চার সপ্তাহের মধ্যে। তার আগে, আগামী ১২ মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। সেই অধিবেশনে আলোচনার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকার ও বিরোধী দল একমত হবে বলে আশা বিশেষজ্ঞদের।  উৎস: যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ