শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৯:০৮ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদত্যাগ করেছেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. এমএ মোমেন এবং অপর দুই কমিশনার পদত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার তারা পদত্যাগ পত্র জমা দিয়েছেন। কয়েকদিন ধরে তাদের বিদায়ের গুঞ্জন শোনা যাচ্ছিল।
 
জানা গেছে, দুদক কর্মকর্তাদের সিনিয়রিটিসহ দাপ্তরিক কিছু গুরুত্বপূর্ণ ফাইলে স‌ই স্বাক্ষর‌ও করেন তিনি। 

এর আগে দুদক চেয়ারম্যানের কাছে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল— আপনি এবং আপনার কমিশনকে কী পদত্যাগ করতে বলা হয়েছে? জবাবে তিনি বলেছিলেন, শুনেছি। তবে তা আমরা ক্যাবিনেট সেক্রেটারির মুখ থেকে শুনতে চাই। এ জন্য বিকাল ৩টায় তার সাথে সাক্ষাৎ আছে। তখন সরকারের সিদ্ধান্ত স্পষ্ট হতে পারব।

একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে তিনি দুদকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কমিশনের কাজে কেউ হস্তক্ষেপ‌ও করেনি। 

Advertisement

ড. মোমেন বলেন, দুদক কমিশনারদের পদত্যাগের বিষয়ে নিয়ম হচ্ছে, পদত্যাগ করতে হলে তারা রাষ্ট্রপতির কাছে তা উল্লেখ করে এক মাস আগেই জানাবেন। এখন দেখা যাক প্রকৃতপক্ষে কী হয়।

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১২ ডিসেম্বর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব ড. এম‌এ মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। 

কমিশনের অপর দুই সদস্য হলেন— অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (তদন্ত) এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ (অনুসন্ধান) কমিশনার হিসেবে নিয়োগ পান ২০২৪ সালের ১০ ডিসেম্বর। এর মধ্যে আলি আকবার আজিজী যোগদান করেন ১১ ডিসেম্বর এবং হাফিজ আহসান ফরিদ যোগদান করেন ১৫ ডিসেম্বর।

প্রসঙ্গত, তৎকালীন বিএনপি-জামায়াত সরকার দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে ২০০৪ সালের ২১ নভেম্বর স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করে। বিএনপির নিয়োগ দেওয়া দুদক চেয়ারম্যান বিচারপতি সুলতান, কমিশনার ঢাবির সাবেক ভিসি মনিরুজ্জামান মিঞা এবং অডিটর মনিরুদ্দিনকে। 

২০০৭ সালে জরুরি সরকার রাষ্ট্রের দায়িত্ব নিয়ে বিএনপি সরকারের নিয়োগ পাওয়া চেয়ারম্যানসহ সব কমিশনারকে সরিয়ে দিয়ে সাবেক সেনা প্রধান লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরীকে চেয়ারম্যান, জেলা জজ হাবিবুর রহমান ও অডিট বিভাগের মঞ্জুর মান্নানকে কমিশনার নিয়োগ দেয়।

আওয়ামী লীগ ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিশাল জয় পেয়ে জরুরি সরকারের নিয়োগ দেওয়া কমিশন ভেঙে দেয়। তবে চেয়ারম্যান সাবেক সেনা প্রধান লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরী পদত্যাগ করতে তিন মাস সময় পান।  উৎস: নিউজ24

 

  • সর্বশেষ