শিরোনাম
◈ সমঝোতার বাস্তবায়ন শুরু, ইরানের বন্দর অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আশাবাদ ব্রিটিশ হাইকমিশনারের ◈ শুক্রবার অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নাম‌ছে বাংলাদেশ ◈ ঋণখেলাপি ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক: ‘এখানে কেউ ঋণখেলাপি নন’: স্বরাষ্ট্রমন্ত্রী, ‘তাহলে কোথায় বলব?’: নাহিদ ◈ দেশে ফেরানো ঠেকাতে যে নতুন পথ অবলম্বন করলেন বেনজীর! ◈ ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ নামকরণ বিতর্কের মধ্যেই বগুড়ার ৪ নতুন ইউনিয়নে প্রশাসক নিয়োগ ◈ সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন অর রশিদ আর নেই ◈ বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের প্রভাব বিস্তারের অভিযোগ ইসরায়েলের ◈ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের ◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০২:৪১ রাত
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্লাইট অনিশ্চয়তা: ট্রাভেল এজেন্সি ও যাত্রীদের জন্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ট্রাভেল এজেন্সি ও আকাশপথের যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সোমবার (২ মার্চ) মন্ত্রণালয়ের পর্যটন-৩ শাখার উপসচিব মির্জা মুরাদ হাসান বেগ সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সৃষ্ট বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে ফ্লাইট সূচি পরিবর্তন, বিলম্ব বা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় যাত্রীসেবা নিশ্চিতকরণ ও সমন্বিত ব্যবস্থাপনার লক্ষ্যে ট্রাভেল এজেন্সি ও আকাশপথের যাত্রীদের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্রাভেল এজেন্সির জন্য নির্দেশনা: সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে যাত্রীদের সঠিক ও হালনাগাদ তথ্য দিতে হবে।

যাত্রীদের বিভ্রান্তি এড়াতে যাচাইকৃত তথ্য ছাড়া কোনও তথ্য প্রচার করা যাবে না।

রি-ইস্যু, রিভ্যালিডেশন ও রিফান্ড সংক্রান্ত বিষয়ে দ্রুত সহায়তা নিশ্চিত করতে হবে।

ভিসা বা আকামা সংক্রান্ত সমস্যায় যাত্রীদের সংশ্লিষ্ট দূতাবাসের যোগাযোগের তথ্য দিতে হবে।

অতিরিক্ত চার্জ আরোপ না করে মানবিক দৃষ্টিকোণ থেকে যাত্রীদের সহযোগিতা করতে হবে।

প্রয়োজনে ২৪/৭ জরুরি যোগাযোগ নম্বর চালু রাখতে হবে।

দূতাবাস ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় বজায় রাখতে হবে।


যাত্রীদের প্রতি নির্দেশনা:  ধৈর্য ধরতে হবে এবং যাচাইকৃত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।

ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইন বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।

ভিসা বা আকামা সংক্রান্ত সমস্যায় দ্রুত সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করতে হবে। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়