শিরোনাম
◈ আইসিসির এক সিদ্ধান্তে ২৪৪ কোটি টাকা ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! ◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ আটক ইমরান খানের স‌ঙ্গে মানবাধিকার লঙ্ঘন ক‌রে‌ছে পা‌কিস্তান সরকার: সৈয়দ আশরাফুল হক ◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং 

মনিরুল ইসলাম : সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি। গত ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাত ৯টা পর্যন্ত এসব সহিংসতা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এছাড়া বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে ২০১৩ সালের ২২ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ৫৩০টি সহিংসতার ঘটনা ঘটেছে— যার মধ্যে ১১৫ জন নিহত এবং ৩১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে। এছাড়া একাদশ সংসদ নির্বাচনে ২০১৮ সালের ১০ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ২ জানুয়ারি পর্যন্ত ৪১৪টি সহিংসতার ঘটনায় ২২ জন নিহত এবং ৭৮০ জন আহত হয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ২০২৩ সালের ২১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ৫৩৪টি সহিংসতার ঘটনায় ৬ জন নিহত এবং ৪৬০ জন আহত হয়েছেন।    

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিসংখ্যান বলছে, ২৭৪টি সহিংসতার ঘটনায় ভীতি দেখানো বা আক্রমণাত্মক আচরণ ১৬টি, প্রার্থীর ওপর আক্রমণ ১৫টি, হত্যাকাণ্ড ৫টি, প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটনা ৮৯টি, অবৈধ অস্ত্রের ব্যবহার ৩টি,  হুমকি ও ভয়ভীতি প্রদর্শন ৯টি, প্রচার কার্যে বাধা প্ৰদান ২৯টি, নির্বাচন সংশ্লিষ্ট অফিস বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ২০টি, অবরোধ ও বিক্ষোভ ১৭টি, সংখ্যালঘুদের ওপর আক্রমণ ১টি এবং অন্যান্য ৭০টি।

আজ সোমবার বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

  • সর্বশেষ