শিরোনাম
◈ ভা‌লো হ‌লো না দুই বো‌নের প্রত্যাবর্তনটা, হে‌রেই বিদায় ◈ জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফর নয়, দিনক্ষণ চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ কারাবন্দিদের জন্য চালু হচ্ছে ভিডিও কল, সপ্তাহে একবার ১০ মিনিট কথা বলার সুযোগ:আধুনিকায়নে বদলে যাচ্ছে কারা ব্যবস্থা ◈ এবার পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি! ◈ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ বিদেশী শ্রমিক কমাচ্ছে মালয়েশিয়া, অনিশ্চয়তায় বাংলাদেশের শ্রমবাজার! ◈ দখল-দূষণে মরছে ঢাকার খাল, দেড় বছর ধরে বন্ধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ◈ দিলারা জামানের বাড়ি দখলের সত্যতা নেই! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে ◈ কক্সবাজারে ৪ হোটেলে ২৮০ অনলাইন ‘জুয়া-প্রতারণার ল্যাব’! ◈ দুই লাখ টাকা ঋণের কিস্তি দিতে দেরি হলে বাড়িতে নোটিশ- মামলা, বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৫:৪০ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যানের বৈঠকে রাজনৈতিক এজেন্ডা নেই: আইন উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক কোনো এজেন্ডা নেই বলে জানিয়েছেন আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

 আইন উপদেষ্টা বলেন, তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাজনৈতিক কোনো এজেন্ডা নেই।
 
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে দেশে ফেরার পর প্রথমবারের মত সৌজন্য সাক্ষাৎ হতে যাচ্ছে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের।
 
সরকার ও বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, এ সময় বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যদেরও থাকার সম্ভাবনা রয়েছে৷
  
এরআগে, গতবছরের মে মাসে লন্ডনে ইউনূস-তারেক বৈঠক হয়েছিল। যে বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা।

বিএনপি সূত্র বলছে, দেশের বর্তমান আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিছুদিন ধরেই বেশ উদ্বিগ্ন। এ ক্ষেত্রে নির্বাচনের আগে এই পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। 

  • সর্বশেষ