শিরোনাম
◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০২:২৮ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লি যেতে হবে না, এবার ঢাকা থেকেও বেলজিয়ামের ভিসার জন্য আবেদন করা যাবে

ঢাকার ভিএফএস গ্লোবাল থে‌কে বেলজিয়ামের ভিসা আবেদন করা যাবে। আগামী ১৬ নভেম্বর থেকে ভিএফএস ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং দেওয়া যা‌বে। বৃহস্পতিবার (৬ ন‌ভেম্বর) ভারতের দিল্লিতে অবস্থিত বেলজিয়ামের দূতাবাস এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসের সময়সূচিতে বেলজিয়ামের ভিসা পেতে হলে যোগাযোগ করতে হবে ভিএফএস গ্লোবাল ঢাকার বনানী অফিস বোরাক মেহনূর, ৫১/বি, লেভেল ৭, কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে।

  • সর্বশেষ