শিরোনাম
◈ ক্রীড়া প্রতিমন্ত্রীর অসন্তোষ, কমলাপুর স্টে‌ডিয়া‌মের প্রশাসক বরখাস্ত ◈ বিটিভির ডিজি নিয়োগের প্রজ্ঞাপনে ভুল, আসছে সংশোধিত প্রজ্ঞাপন ◈ খে‌লোয়াড়‌দের ১৪ মাস ধরে বেতন দেয় না বসুন্ধরা কিংস ◈ হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত, ঘোষণা বুধবার ◈ যান্ত্রিক ত্রুটিতে রোমে ৪০ ঘণ্টা আটকা, ঢাকায় ফিরে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে যা বললেন বিমানের যাত্রীরা ◈ ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২ ◈ চিত্রনায়ক সালমান শাহ হত্যা : খলনায়ক ডন কারাগারে ◈ আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের নিয়ে যুক্তরাজ্যের উদ্বেগ, তালিকায় শীর্ষ পাঁচে বাংলাদেশ

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দায়িত্বে অবহেলার অভিযোগে উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: দায়িত্বে অবহেলার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবউল্লাহকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। এ ছাড়া পালিয়ে যাওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যান শাহ আলম। এ ঘটনায় থানার একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে শাহ আলম কৌশলে পালিয়ে গেছেন। এ ঘটনায় উত্তরা পূর্ব থানার এএসআই মো. সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মো. শাহ আলম (৪২)। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে বদলি করা হয় শাহ আলমকে। তারপর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়