শিরোনাম
◈ শ্রমিক অসন্তোষে জরুরি তৎপরতা, মন্ত্রীদের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী; আমিরাত সফর বাতিল শ্রমমন্ত্রীর ◈ সুইজারল্যান্ডে রাইন নদীতে মিলল খণ্ডিত মরদেহ, বাংলাদেশি রুমমেট গ্রেপ্তার ◈ শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১১ নেতাকর্মী আটক ◈ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মাঝেই গাজীপুরে কারখানার ঝুট গুদামে আগুন, যানজটে বিপাকে ফায়ার সার্ভিস ◈ তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বান্ধবী দিশা গ্রেফতার, দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ ◈ আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে লোডশেডিং কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর ◈ মিরপুরে মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন ◈ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের যে ৪ কঠিন শর্তে সরকারের সম্মতি ◈ পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত, চালকের পরিচয় নিয়ে ধোঁয়াশা ◈ ৩৪০ বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২২ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় ‘মেড ইন বাংলাদেশ’ প্রদর্শনীর উদ্বোধন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

কূটনৈতিক প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার একটি স্থানীয় হোটেলে ‘মেড ইন বাংলাদেশ’ প্রদর্শনীর উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশন বিজনেস ইউনিটি, সাউথ আফ্রিকা, বুসা এবং ব্ল্যাক বিজনেস কাউন্সিল, সাউথ আফ্রিকার সঙ্গে যৌথভাবে এ ছাড়াও প্রদর্শনী আয়োজন করেছে ।

দক্ষিণ আফ্রিকার সরকারি কর্মকর্তা, চেম্বারের প্রতিনিধি, ব্যবসায়ী ব্যক্তিত্ব এবং প্রিটোরিয়ায় অবস্থিত রাষ্ট্রদূতরা অনুষ্ঠানে যোগ দেন। তারা প্রদর্শনীতে বাংলাদেশের পাট, সিরামিক, বস্ত্র, চামড়া, খাদ্যপণ্য এবং হস্তশিল্পের ভূয়সী প্রশংসা করেন।

প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ অগ্রযাত্রার কথা তুলে ধরেন এবং  বিভিন্ন উদীয়মান শিল্প খাতের উল্লেখ করেন। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশের সঙ্গে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার, দক্ষিণ আফ্রিকার চেম্বার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি তার বক্তব্যে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ ও ঐতিহ্যবাহী বন্ধনের কথা উল্লেখ করেন। পাশপাশি  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব এবং ভিশন ২০৪১ অর্জনে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশী ব্যবসায়ীদের দক্ষিণ আফ্রিকার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

টিআর/এসএ

  • সর্বশেষ