শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ১২:৪০ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপদে ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ভেনেজুয়েলায় নিরাপদ, সুষ্ঠু ও বিচক্ষণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে মার্কিন সেনারা। ফ্লোরিডার স্থানীয় সময় রাত ১১টায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ বিষয়ে বিস্তারিত জানান।

advertisement

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, অত্যন্ত দ্রুত ও নিখুঁত অভিযানের মাধ্যমে মাদুরোকে আটক করা হয়েছে। অভিযানের সময় ভেনেজুয়েলার সেনাবাহিনীর উপস্থিতি থাকলেও মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি দাবি করেন।

ট্রাম্প বলেন, “বিশ্বের আর কোনো দেশ এমন অভিযান চালাতে পারত না, যা যুক্তরাষ্ট্র করে দেখিয়েছে। অল্প সময়ের মধ্যেই ভেনেজুয়েলার সামরিক শক্তিকে কার্যত অচল করে দেওয়া হয়। আমাদের সঙ্গে যুক্ত হয়ে ভেনেজুয়েলার সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য গভীর রাতে অত্যন্ত সফলভাবে মাদুরোকে আটক করেছে।”

advertisement

তিনি আরও দাবি করেন, অভিযানের সময় বিশেষ কৌশলে রাজধানী কারাকাসের প্রায় পুরো শহরের আলো নিভিয়ে দেওয়া হয়েছিল, ফলে পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়।

ভেনেজুয়েলায় প্রয়োজনে দ্বিতীয় দফা বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারিও দেন ট্রাম্প। তবে মাদুরো আটক হওয়ায় এবং প্রথম অভিযান সফল হওয়ায় নতুন করে হামলার সম্ভাবনা আপাতত নেই বলে জানান তিনি।

advertisement

ট্রাম্প আরও বলেন, আটক নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে।

বিবিসি

 

  • সর্বশেষ