শিরোনাম
◈ রাবনাবাদ চ্যানেল ড্রেজিংয়ে বদলেছে ইলিশের পথ, কমছে উৎপাদন ও বাড়ছে ডুবোচর-নাব্য সংকট ◈ মালয়েশিয়ায় পাচারের সময় শাহজালাল বিমানবন্দরে ১১৬৩ কচ্ছপ উদ্ধার, গ্রেফতার ১ ◈ চট্টগ্রাম বন্দরে ‘অন্যের নামে’ আমদানি, চালানে মিলল ৮ টনের বেশি তামাক ও সন্দেহজনক গুঁড়া ◈ ভারত ভ্রমণে বাংলাদেশিদের ঢল, আগস্টে বিদেশি পর্যটক বেড়েছে ১০.৬ শতাংশ ◈ নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারতে যেতে পারেন তারেক রহমান, আলোচনায় হাসিনার প্রত্যর্পণ: টাইমস অব ইন্ডিয়া ◈ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা বাংলা‌দে‌শের ◈ পর্যায়ক্রমে চালু হচ্ছে বন্ধ পাটকল, লক্ষ্য ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের আশা ◈ রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারাল পর্তুগাল ◈ চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দিন

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৮:০৪ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন ও মাদুরোকে তুলে আনার ঘটনায় ট্রাম্পকে স্যালুট জানিয়েছে নেতানিয়াহু

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানো এবং সস্ত্রীক দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে আনার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে এ অভিনন্দন জানান তিনি।

ট্রাম্পকে ট্যাগ করে দেওয়া ওই পোস্টে নেতানিয়াহু লেখেন, ‘স্বাধীনতা আর ন্যায়বিচারের পক্ষে সাহসী ও ঐতিহাসিক নেতৃত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আপনার দৃঢ় সংকল্প এবং আপনার সাহসী সেনাদের দুর্দান্ত পদক্ষেপকে আমি স্যালুট জানাই।’

এদিকে ভেনেজুয়েলায় চালানো যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৪০ জন মানুষ মারা গেছেন। ভেনেজুয়েলার এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র কারাকাসে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি এই পদক্ষেপকে স্পষ্টভাবে সামরিক আগ্রাসন হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান।

হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলা সরকার। নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ