শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০৫ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া ভিসা নিয়ে প্রবাসীদের সতর্ক করল আমিরাত

ভুয়া ওয়ার্ক ভিসা প্রদানকারীদের থেকে প্রবাসীদের সতর্ক করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ। প্রবাসী ও চাকরি প্রত্যাশীদের ভুয়া ওয়ার্ক ভিসা দিয়ে প্রতারণা করছে কয়েকটি চক্র। এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেয়া হয়েছে।

দুবাইয়ের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অধীন অ্যান্টি-ফ্রড সেন্টার জানিয়েছে, প্রতারক চক্রগুলো চাকরি ও ভিসা স্পনসরশিপের মিথ্যা আশ্বাস দিয়ে চাকরি প্রত্যাশীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে, যেগুলোর কোনো আইনি ভিত্তি নেই।

advertisement

চলমান #BewareOfFraud (প্রতারণা থেকে সতর্ক থাকুন) অভিযানের অংশ হিসেবে কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, ওয়ার্ক ভিসা পাওয়ার একমাত্র নিরাপদ উপায় হলো সরকারি অনুমোদিত চ্যানেল অথবা লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে আবেদন করা।

চাকরি প্রত্যাশীদের যেকোনো ভিসা প্রস্তাবের ক্ষেত্রে অর্থ প্রদান করার আগে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করার পরামর্শ দিয়েছে পুলিশ। কাগজপত্র প্রক্রিয়াকরণের জন্য শুধুমাত্র অনুমোদিত অফিস ও সরকারি প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করতে বলা হয়েছে।

advertisement

আইনি প্রক্রিয়ার বাইরে ‘নিশ্চিত’ ভিসা দেয়ার দাবি করা ব্যক্তি বা অনানুষ্ঠানিক গোষ্ঠীর ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। এ ধরনের ভিসা ‘স্ক্যাম’ থেকে নিজে সুরক্ষিত রাখতে এবং অন্যকে সুরক্ষা দিতে প্রতারণার ঘটনা দ্রুত রিপোর্ট করার জন্য চাকরি প্রত্যাশীদের প্রতি আহ্বান জানিয়েছে দুবাই পুলিশ।

কর্তৃপক্ষ আরও বলেছে, সতর্কতা ও রিপোর্টিংই প্রতারণা প্রতিরোধের মূল চাবিকাঠি। অ্যান্টি-ফ্রড সেন্টার জানায়, ‘সবসময় সরকারি চ্যানেলের মাধ্যমে প্রস্তাব যাচাই করুন এবং যাচাই-বাছাই ব্যতিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কখনোই অগ্রিম অর্থ প্রদান করবেন না।’

advertisement

সূত্র: গালফ নিউজ

  • সর্বশেষ