শিরোনাম
◈ পুলিশকে বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ রাষ্ট্রপতির ◈ সিটি কর্পোরেশনের বড় সিদ্ধান্ত ঢাকার হকারদের নিয়ে ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও টেকসই করার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা! ◈ ৮ কোম্পানির ১৪ কাশির সিরাপে মাদক উপাদান, প্রেসক্রিপশন ছাড়া বিক্রি বন্ধের উদ্যোগ! ◈ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ ◈ গুজব রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ জিরো পয়েন্ট থেকে সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক ◈ অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী ◈ অসুস্থ টুকুকে দেখতে হাসপাতালে রিজভী

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৮ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিদের জন্য চীনা ভিসা নিয়ে সুখবর

আগামী বছরও চীন বাংলাদেশিদের জন্য ভিসা ফি অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে। আগের ভিসা ফি’তেই ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার চীন দূতাবাস এই ঘোষণা দেয়। 

দূতাবাস জানায়, হ্রাসকৃত ভিসা ফি আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবত থাকবে। জনগণের মধ্যে বিনিময় সহজতর করার জন্য, বাংলাদেশে চীনা দূতাবাস ভিসা ফি হ্রাস অব্যাহত রাখবে।

উল্লেখ্য, চীন বাংলাদেশিদের জন্য ২০২৩ সালে ভিসা ফি হ্রাস করে। সেই ফি এখনও অপরিবর্তিত আছে।

  • সর্বশেষ