শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জঙ্গি গোষ্ঠীর পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছরের কারাদণ্ড

মালয়েশিয়ায় জঙ্গিগোষ্ঠীর পক্ষে ফেসবুকে বিভিন্ন ভিডিও ও পোস্ট শেয়ার করার দায়ে এক বাংলাদেশি নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দেশটির সুপ্রিম কোর্ট এই রায় ঘোষণা করে। দণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। খবর মালয়মেইলের। 

advertisement

কারাদণ্ডপ্রাপ্ত ওই বাংলাদেশির নাম মোহাম্মদ দিদারুল আলম(২৯)। তিনি সেখানে একটি রেস্তোরাঁয় কাজ করতেন।

সুপ্রিম কোর্টের বিচারক দাতুক আজহার আব্দুল হামিদ এই রায় দেন। তদন্তে জানা যায়, দিদারুল আলম ‘আল মুবিন ইসলাম’ নামে একটি ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে জঙ্গি গোষ্ঠীর পক্ষে প্রচারণা চালাতেন। তিনি ভিডিও, লেখা পোস্ট এবং অন্যান্য কনটেন্ট শেয়ার করতেন।

advertisement

মালয়েশিয়ার ডেপুটি পাবলিক প্রসিকিউটর আদালতকে জানান, দিদারুল আলমের এই কার্যক্রম মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, যদিও তার বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড নেই। তার বিরুদ্ধে আনা অভিযোগের সর্বোচ্চ শাস্তি ৪০ বছরের কারাদণ্ড হলেও তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতে দিদারুল আলম তার দোষ স্বীকার করে নেন এবং বাংলাদেশে থাকা বাবা-মা ও পরিবারকে আর্থিক সহায়তা দেন জানিয়ে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু আদালত জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। প্রসিকিউটর আদালতকে আহ্বান জানিয়েছিলেন যেন দিদারুল আলমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, যাতে অন্য কেউ বা বিদেশিরা এ ধরনের কার্যক্রমে যুক্ত হতে না পারে।

advertisement

 

 

  • সর্বশেষ