শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৬:১৫ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাল্টা হামলা চালালো ভেনেজুয়েলা, ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধবিমান

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক অভিযানে যুক্তরাষ্ট্রের একটি বিমান আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে, পুরো মিশনজুড়ে সেটি কার্যক্ষম অবস্থায় ছিল বলে দাবি করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

শনিবার (৩ জানুয়ারি) মার-আ-লাগোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযানের সময় একটি মার্কিন বিমান আঘাত পেলেও তা উড়তে সক্ষম ছিল এবং শেষ পর্যন্ত সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে।

advertisement

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদক জ্যাক ট্যাপারের উদ্ধৃত একটি সূত্র জানায়, শনিবার ভোরে চালানো অভিযানের সময় পাল্টা হামলায় কয়েকজন মার্কিন সেনা গুলিবিদ্ধ হয়েছেন এবং শার্পনেলের আঘাত পেয়েছেন, তবে কারও আঘাত জীবনসংকটজনক নয়।

পুরো অভিযানে গোয়েন্দা দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জানিয়ে ড্যান কেইন বলেন, আমাদের একটি বিমান আঘাতপ্রাপ্ত হয়েছিল, কিন্তু সেটি উড্ডয়নক্ষম অবস্থায় ছিল। প্রেসিডেন্ট আগেই বলেছেন, আমাদের সব বিমান নিরাপদে ফিরে এসেছে এবং অভিযানের পুরো সময়জুড়েই ওই বিমানটি সচল ছিল। 

advertisement

তিনি আরও বলেন, মার্কিন আকাশ ও স্থল গোয়েন্দা দলগুলো তাৎক্ষণিকভাবে মাঠে থাকা বাহিনীকে তথ্য সরবরাহ করেছে, যার ফলে সেনারা জটিল পরিবেশে অপ্রয়োজনীয় ঝুঁকি ছাড়াই নিরাপদে চলাচল করতে পেরেছে। 

অভিযান শেষে বাহিনী যখন ভেনেজুয়েলা ছাড়তে শুরু করে, তখন তাদের প্রতিরোধের মুখে পড়তে হয় জানিয়ে  বলেন, মার্কিন বাহিনী প্রত্যাহারের সময় একাধিক আত্মরক্ষামূলক সংঘর্ষ হয়।

advertisement

ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অভিযানের সময় একটি হেলিকপ্টারও আঘাতপ্রাপ্ত হয়েছিল। আমার মনে হয়, আমাদের কেউ নিহত হয়নি। কয়েকজন আহত হয়েছিল, কিন্তু তারা ফিরে এসেছে এবং মোটামুটি ভালো অবস্থায় আছে। 

তিনি আরও বলেন, আমরা কোনো বিমান হারাইনি। সবই ফিরে এসেছে। একটি হেলিকপ্টার বেশ জোরালোভাবে আঘাত পেয়েছিল, কিন্তু সেটিও আমরা ফিরিয়ে আনতে পেরেছি। 

  • সর্বশেষ