শিরোনাম
◈ মালয়েশিয়া যাত্রাকালে বিমানে যাত্রীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ সিজেপি’র এক মাস: ‘আমাদের কথা শুনছে মানুষ’ ◈ বজ্রপাতে তিন মাদ্রাসাশিক্ষার্থীসহ সারাদেশে নিহত ১১ ◈ প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর, বন্দিদের মুক্তিতে কূটনৈতিক তৎপরতার আশ্বাস ◈ নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র ও যুবদল নেতা সজীব ডিএমপির ডিবি হেফাজতে ◈ বাংলাদেশ-ভারত সীমান্তে বিজেপির জয়ে উদ্বেগ বাড়ছে ◈ মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কুয়ালালামপুরে উষ্ণ অভ্যর্থনা ◈ সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শুরু ◈ ডিগ্রি আছে, চাকরি নেই: বাংলাদেশে কেন বাড়ছে শিক্ষিত বেকার ◈ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২২, ০৭:০২ বিকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২২, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বজয়ী হাফেজ আবু রাহাত কত টাকা পুরষ্কার পেয়েছেন?

আবু রাহাত

জিসান মাহমুদ, কুয়েত : কুয়েতে অনুষ্ঠিত ১১তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ সিরাজগঞ্জের আবু রাহাত। তিন ক্যাটগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১১৭টি দেশের সাথে অংশগ্রহণ করে এই এওয়ার্ড অর্জন করে সে।

স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) সকালে সালওয়ার নিকটবর্তী হোটেল রেজিন্সির হলরুমে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিন ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনূর্ধ্ব ১৩ বছরের গ্রুপে তৃতীয় হওয়ায় আবু রাহাত ১০ হাজার দিনার তথা বাংলাদেশি ৩৫ লাখ টাকা ও সম্মাননা ক্রেস্ট পেয়েছেন। কুয়েতের ধর্মমন্ত্রী তাকে এই পুরষ্কার তোলে দেন।

বিজয়ীদের তালিকায় প্রথম স্থান অধিকার করে কেনিয়া ও দ্বিতীয় স্থান অধিকার করে ঘানা থেকে আগত প্রতিযোগী। এ প্রতিযোগিতায় কুয়েত, সৌদি আরব, মিশর, লিবিয়া, ইয়ামেনের বিশেষজ্ঞ বিচারকরা দায়িত্ব পালন করেন।

এর আগে হাফেজ আবু রাহাত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২০ পিএইচপি কোরআনের আলোয় প্রথম স্থান অধিকার করে।

বাংলাদেশের হয়ে এই গৌরবময় সাফল্য অর্জনের জন্য কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান দূতাবাসের পক্ষ থেকে বিজয়ী হাফেজ আবু রাহাত কে শুভেচ্ছা জানান।

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়