জাহিদ হাসান, জামালপুর প্রতিনিধি: ইরাকে সড়ক দুর্ঘটনায় মাদারগঞ্জের দুই যুবক নিহতের খবর পাওয়া গেছে।(২৪ মে)রবিবার ইরাকের স্থানীয় সময় রাত ১টার দিকে ইরাকের কুর্দিস্তান শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদারগঞ্জের ঐ দুইজন নিহত হয়।নিহতরা হলেন মাদারগঞ্জ উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের কুয়ালিকান্দি দক্ষিন পাড়া এলাকার মরহুম আলা উদ্দিন মাষ্টারের ছেলে বজলুর রশিদ(৩৮) এবং একই উপজেলার ২নং কড়ইচূড়া ইউনিয়নের ঘুঘুমারি এলাকার খলিল মিয়ার ছেলে মো: মনোহার মিয়া(৩৫)।
স্থানীয়রা জানান, নিহত বজলুর রশিদ ও মনোহার মিয়া একটি মার্কেটের কাজ করে।অন্যান্য দিনের মত সেদিনও কাজ শেষে রাত ১টার দিকে বাসায় যাওয়ার পথে দ্রুত গতির একটি গাড়ি এসে ঐ দুজনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়।
নিহত বজলুর রশিদের বড় ভাই জানান ভোর ৫ টার দিকে আমার ভাই মারা যাওয়ার খবর পাই।খবর পেয়ে আমরা ইরাকে অবস্থানরত আমাদের আত্নীয়দের সাথে যোগাযোগ করে জানতে পাই লাশ ঐ দেশের হাসপাতালের মর্গে আছে। ঘাতক গাড়ি চালককে পুলিশ আটক করেছে বলে শুনেছি।লাশ দেশে আনার নানা চেষ্টা করছি।এই কথা বলে বজলুর রশিদের ভাই হাউমাউ করে কেঁদে ফেলেন।নিহত বজলুর রশিদের জান্নাত(৬) ও আবির(৪) নামের ১ ছেলে ১মেয়ে রয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত মনোহারের নানা আব্দুল জলিল কান্না বিজড়িত কণ্ঠে জানান আমার নাতির মরার খবর শুনে মেয়ে জামাই খুবই মর্মাহত। মনোহারই তাদের একমাত্র উপার্জক্ষম।অনেক ঋনবাসি করে নাতিকে ইরাকে পাঠাইছিলাম।আজ সব শেষ হয়ে গেল। মনোহারের সামিয়াদ(১২) ও মাইশা (৬) নামের দুইজন সন্তান রয়েছে। তাদের দেখার আর কেউ থাকলো না।আমার নাতির একমাত্র ছেলে সামিয়াদ একজন প্রতিবন্ধী।এখন আমার নাতির লাশটা আইনা দেন। আপনাদের সকলের কাছে এখন এই একটাই দাবি। মনোহারের বাবা ছেলেকে হারিয়ে শুকে কাতর তিনি কোন কথা বলতে পারে না।
তাদের দুইজনের অকাল মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শুকের ছায়া নেমেছে।
এব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায় বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরাকে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের খবর জেনেছি। নিহতের পরিবারের লোকজনের খোঁজখবর নিয়েছি।