শিরোনাম
◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড

প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ০১:২৩ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়ামাল-ওয়ারজাবাল ঝড়ে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন

প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ের হতাশা ভুলে বিশ্বকাপের মঞ্চে যেন নিজ রূপেই ফিরল স্পেন। নিজেদের দ্বিতীয় ম্যাচে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে সৌদি আরবের রক্ষণভাগকে উড়িয়ে দিয়ে ৪-০ ব্যবধানে জিতল স্প্যানিশরা।

ম্যাচের শুরু থেকেই চেনা টিকিটাকা আর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করে ২০১০ সালের বিশ্ব বিশ্বচ্যাম্পিয়নরা। ইনজুরি কাটিয়ে শুরুর একাদশে ফিরেই স্পেনের আক্রমণের ধার বাড়িয়ে দেন ‘বিস্ময় বালক’ লামিনে ইয়ামাল।

 ম্যাচের দশম মিনিটে মিকেল ওয়ারজাবালের ক্রস থেকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে স্পেনকে প্রথম লিড এনে দেন ইয়ামাল। সৌদি আরব প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই শুরু হয় ওয়ারজাবাল ঝড়।

ম্যাচের ২১ এবং ২৪ মিনিটে মাত্র তিন মিনিটের ব্যবধানে পর পর দুই গোল করে দলের বড় জয় নিশ্চিত করার পাশাপাশি নিজের জোড়া গোল পূর্ণ করেন রিয়াল সোসিয়েদাদের এই ফরোয়ার্ড। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের পকেটে পুরে নেয় স্পেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার জোরালো শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন সৌদি ডিফেন্ডার হাসান আল-তামবাক্তি। এই আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০।
 
এরপর বেশ কিছুক্ষণ নিজেদের জাল অক্ষত রাখে সৌদি আরব। যোগ করা সময়ে স্পেন আরও একটি গোল করলেও, ভিএআরের মাধ্যমে সেই গোলটি বাতি করেন রেফারি। ফলে ৪-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে স্প্যানিশরা।
 
দুই ম্যাচে সর্বোচ্চ চার পয়েন্ট নিয়ে এখন টেবিলের এক নম্বরে অবস্থান স্পেনের।

  • সর্বশেষ